spot_img

― Advertisement ―

spot_img

দেশে এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে—মন্ত্রিপরিষদ সচিব

স্টাফ রিপোর্টার: দেশে বর্তমানে প্রায় এক মাসের জ্বালানি তেলের মজুত রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে...
প্রচ্ছদসারা বাংলাহাবিলাসদ্বীপ মিলন মন্দিরে বিজয়া দশমীর অনুষ্ঠান

হাবিলাসদ্বীপ মিলন মন্দিরে বিজয়া দশমীর অনুষ্ঠান

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামের পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ঐতিহ্যবাহী হাবিলাসদ্বীপ মিলন মন্দিরে রবিবার (১৩ অক্টোবর) রাতে বিজয়া দশমী উপলক্ষে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব এনামুল হক এনাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব খোরশেদ আলম এবং ৫ নং হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক।

আরও পড়ুনঃ ভূরুঙ্গামারীতে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে যুবক গ্রেপ্তার

এছাড়া, দক্ষিণ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মইনুল আলম ছোটন, হাবিলাসদ্বীপ ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ হাসান, সহ-সভাপতি দোলন দত্তসহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।