― Advertisement ―

spot_img

বুটেক্স স্পোর্টস ক্লাবের সভাপতি রিশাদ, সাধারণ সম্পাদক বুলবুল

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) স্পোর্টস ক্লাবের ২০২৬–২৭ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে ৪৮তম ব্যাচের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের...
প্রচ্ছদসারা বাংলাদৌলতদিয়ায় বাস পদ্মায়, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে

দৌলতদিয়ায় বাস পদ্মায়, নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে যাত্রীবাহী একটি বাস পড়ে যাওয়ার ঘটনায় নিখোঁজ যাত্রীদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

বুধবার (২৫ মার্চ) বিকালে রাজবাড়ী থেকে ঢাকাগামী ‘সোহার্দ্য পরিবহন’-এর একটি বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফেরিঘাট এলাকায় পৌঁছানোর পর হঠাৎ করেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে তাৎক্ষণিকভাবে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৫০ থেকে ৬০ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে।

ঘটনার পরপরই বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) উদ্ধার কার্যক্রম শুরু করে। সংস্থাটির উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করছে।

আরও পড়ুনঃ দৌলতদিয়ায় বাস নদীতে তলিয়ে নিহত ৪, নিখোঁজ অন্তত ৪৫

এ বিষয়ে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস কুমার পাল বলেন, বাসটিতে থাকা যাত্রীদের মধ্যে ৮ থেকে ৯ জন নিজ উদ্যোগে বের হতে পেরেছেন। তবে বাকি যাত্রীদের অবস্থা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।

তিনি আরও জানান, নিখোঁজদের উদ্ধারে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।