― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলামধুপুরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

মধুপুরে অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা না থাকায় জরিমানা

বাবুল রানা (মধুপুর টাঙ্গাইল) প্রতিনিধিঃ টাঙ্গাইলের মধুপুর পৌরসভায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শন না করার কারণে কয়েকটি দোকানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার, ১৬ অক্টোবর, বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মধুপুর পৌরসভার দৈনিক বাজারে বিভিন্ন দোকানে মনিটরিং করা হয় এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুনঃ সখীপুরে এইচএসসি পরিক্ষায় যমজ চার কন্যা পেল জিপিএ-৫

এ সময় উপজেলা নির্বাহী অফিসারকে সহায়তা করেন মধুপুর থানা পুলিশ ও সেনাবাহিনীর একটি বিশেষ দল। জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে বলে নির্বাহী অফিসার জানিয়েছেন।

এই ধরনের পদক্ষেপের মাধ্যমে বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করার চেষ্টা করা হচ্ছে, যাতে ক্রেতারা সঠিক দামে পণ্য ক্রয় করতে পারেন এবং বাজার ব্যবস্থাপনা সুষ্ঠু থাকে।