― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাঅনুপস্থিত মেয়র ও ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব পালনের ব্যবস্থা

অনুপস্থিত মেয়র ও ইউপি চেয়ারম্যানদের দায়িত্ব পালনের ব্যবস্থা

মোঃ তরিকুল মোল্লা, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ দেশের বিভিন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান ও পৌরসভার মেয়রদের ধারাবাহিকভাবে কর্মস্থলে অনুপস্থিত থাকার ফলে জনসেবা ও পরিষদের কার্যক্রম ব্যাহত হচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় স্থানীয় সরকার বিভাগ থেকে নতুন একটি পরিপত্র জারি করা হয়েছে।

পরিপত্রে বলা হয়েছে, চেয়ারম্যানদের অনুপস্থিতিতে প্যানেল চেয়ারম্যানদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করার নির্দেশনা দেওয়া হয়েছে। যদি প্যানেল চেয়ারম্যানও অনুপস্থিত থাকেন, তাহলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) দায়িত্ব পালন করবেন।

এই সিদ্ধান্তের মাধ্যমে স্থানীয় সরকারের কার্যক্রম সচল রাখা এবং জনসেবায় বিঘ্নতা দূর করার প্রচেষ্টা করা হচ্ছে। ইউনিয়ন পরিষদ আইন অনুযায়ী, এই নির্দেশনা বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকদের মাধ্যমে কার্যকর হবে, যাতে পরিষদের কার্যক্রম নির্বিঘ্নে চলমান থাকে।

আরও পড়ুনঃ টেকনাফে জাগরণ চক্র ফাউন্ডেশনের কর্মশালা অনুষ্ঠিত

এই নতুন নির্দেশনার ফলে স্থানীয় পর্যায়ে সুশাসন ও কার্যকর সেবা প্রদানের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।