― Advertisement ―

spot_img

ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কেন্দ্র সচিবসহ চারজনকে অব্যাহতি

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবসহ চারজনকে দায়িত্ব থেকে অব্যাহতি...
প্রচ্ছদসারা বাংলাফুলবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তুষার আটক

ফুলবাড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা তুষার আটক

মোঃ বিপুল মিয়া, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা তাহাদ হাসান তুষারকে পুলিশ আটক করেছে।

বুধবার (৩০ অক্টোবর)  দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। আটক তুষার ফুলবাড়ী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক এবং উপজেলার পানিমাছ কুটি গ্রামের মোস্তাফিজার রহমানের ছেলে। 

পুলিশ জানায়, শেখ হাসিনার দেশত্যাগের পর দীর্ঘদিন আত্নগোপনে ছিলেন এই ছাত্রলীগ নেতা। গত মঙ্গলবার রাতে বাড়ীতে এসেছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে গত ৪ আগস্ট হামলা ভাংচুর লুটপাটের ঘটনায় ফুলবাড়ী উপজেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন কর্তৃক দায়েরকৃত দুই মামলায় গ্রেফতার দেখিয়ে বুধবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণে  ইবিতে ‘জুলাই উদ্যান’ উদ্বোধন

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।