― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাসকালে নিখোঁজের পর বিকালে মুক্তিপণ দাবি, সন্ধ্যায় ম'র'দে'হ উদ্ধার

সকালে নিখোঁজের পর বিকালে মুক্তিপণ দাবি, সন্ধ্যায় ম’র’দে’হ উদ্ধার

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ায় সাত বছর বয়সী একটি শিশু নিখোঁজের পর মুক্তিপণ দাবি করে একাধিক চক্র। কিন্তু শিশুটির মরদেহ পাওয়া গেছে তারই গ্রামের একটি পুকুরে।

মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সদর উপজেলার গোকুল সরকার পাড়া গ্রামের পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

শিশুটির নাম আরবী আক্তার। সে গোকুল সরকার পাড়া গ্রামের মো. কাজলের মেয়ে। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন।

ওসি এসএম মঈনুদ্দিন বলেন, আরবী আক্তার নামের শিশুটি মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করার সময় নিখোঁজ হয়। এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়েটির ছবি দিয়ে সন্ধান চাওয়া হয়। বিকেলের দিকে কয়েকটি মোবাইল নম্বর থেকে শিশুটির বাবার কাছে ফোন করে মুক্তিপণ চাওয়া হয়। পুলিশ তথ্য প্রযুক্তির সহযোগিতায় ফোন নম্বরগুলোর অবস্থান শনাক্ত করে। এগুলো পর্যবেক্ষণ করে অনুমান করা হয় ফেসবুকে পোস্ট দেখে প্রতারক চক্র টাকা হাতানোর জন্য ফোন করেছিল। এরইমধ্যে সন্ধ্যার পর বাড়ির কাছে পুকুরে শিশুটির মরদেহ ভেসে ওঠে।

আরও পড়ুনঃ কুয়াকাটা: শীতের সকালে সূর্যের সোনালি আলিঙ্গন

পরিবারের বরাত দিয়ে ওসি আরও বলেন, শিশুটি মৃগী রোগী ছিল। ধারণা করা হচ্ছে খেলাধুলার সময় সবার অজান্তে পুকুরে পড়ে যায়। আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।