― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত...
প্রচ্ছদসারা বাংলাএকই ব্যক্তি হিসেবে মাহমুদা খানম ও লিমা আহমেদকে প্রত্যয়ন

একই ব্যক্তি হিসেবে মাহমুদা খানম ও লিমা আহমেদকে প্রত্যয়ন

নিজস্ব প্রতিবেদকঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ৫নং হারুকান্দি ইউনিয়ন পরিষদ এক সনদপত্রের(প্রত্যয়ন) মাধ্যমে নিশ্চিত করেছে যে মোসা: মাহমুদা খানম এবং লিমা আহমেদ একই ব্যক্তি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ থেকে সনদ নং ২০২৪০৯২২০৫১৯৫৭ জারি করা হয়েছে।

সনদে উল্লেখ করা হয়েছে, মোসা: মাহমুদা খানম পিতা মাওঃ মোঃ আকমল হোসাইন এবং মাতা মোসা: ফাতেমা খাতুনের কন্যা। তার স্থায়ী ঠিকানা মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার ফৈজনগর গ্রামে। জাতীয় পরিচয়পত্র এবং জন্মনিবন্ধনে তার নাম মোসা: মাহমুদা খানম থাকলেও, অন্যান্য নথিতে তিনি লিমা আহমেদ নামে পরিচিত। সনদটি এই দুটি নামের মাধ্যমে উক্ত ব্যক্তির পরিচয় নিশ্চিত করেছে।

সনদটি মূলত সরকারি ও আইনি প্রক্রিয়ায় মাহমুদা খানম ও লিমা আহমেদ নামে থাকা নথিপত্রের বৈধতা নিশ্চিত করার জন্য প্রয়োজন। ভিন্ন নামে থাকা নথি সংশোধন এবং আইনি জটিলতা নিরসনে এটি ভূমিকা রাখবে।

আরও পড়ুনঃ ইবি লেকের নাম হবে ‘মীর মুগ্ধ সরোবর’

৫নং হারুকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানিয়েছেন, এ ধরনের প্রত্যয়ন সাধারণত সুনির্দিষ্ট প্রমাণ এবং যাচাই-বাছাইয়ের ভিত্তিতে প্রদান করা হয়।

এই সনদটি ব্যাংক অ্যাকাউন্ট সংশোধন, জমি-সংক্রান্ত কাজ, পাসপোর্ট আপডেট, এবং অন্যান্য আইনি ও প্রশাসনিক কার্যক্রমে ব্যবহার করা যাবে।