― Advertisement ―

spot_img

নিষিদ্ধ ছাত্রলীগের বুটেক্স কমিটি ঘোষণায় শিক্ষার্থীদের ক্ষোভ

বুটেক্স প্রতিনিধিঃ রাজনীতি নিষিদ্ধ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় (বুটেক্স) ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের বুটেক্স শাখা কমিটি ঘোষণা করা হয়েছে। ছাত্রলীগের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে...
প্রচ্ছদসারা বাংলাবগুড়ায় পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেফতার

বগুড়ায় পিস্তলসহ কৃষকলীগ নেতা গ্রেফতার

নাহিদ হাসান, বগুড়া প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় রায়হান আলী (৩৩) নামে একজন কৃষকলীগ নেতাকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে যৌথবাহিনী। তিনি আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) গভীর রাতে উপজেলার আশেকপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। অভিযানের সময় তার বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল জব্দ করা হয়।

শুক্রবার বিকেলে শাজাহানপুর থানায় মামলা দায়েরের পর রায়হানকে আদালতে পাঠানো হয়েছে।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “রায়হানের বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে আগের কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।”

গ্রেফতারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রায়হান আলী আশেকপুর ইউনিয়ন কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছিলেন।

আরও পড়ুনঃ অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে  দেশের জন্য বিপদ আছে : এ্যানি

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত চলছে।

এ বিষয়ে আরও বিস্তারিত জানতে স্থানীয় প্রশাসন এবং কৃষকলীগ নেতাদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।