― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলাবরাদ্দের মধ্যেই দিবস পালন করতে হবে: জেলা প্রশাসক

বরাদ্দের মধ্যেই দিবস পালন করতে হবে: জেলা প্রশাসক

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ জানিয়েছেন, শহীদ বুদ্ধিজীবী দিবস এবং মহান বিজয় দিবস উদযাপনের জন্য শুধুমাত্র সরকারি বরাদ্দের মধ্যেই কার্যক্রম সীমাবদ্ধ রাখতে হবে। সরকারি নির্দেশনায় স্পষ্ট বলা হয়েছে যে, এসব দিবস পালনে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে চাঁদা বা অনুদান গ্রহণ করা যাবে না।

রবিবার দুপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজিত প্রস্তুতিমূলক সভায় তিনি এই কথা বলেন।

তিনি আরও জানান, এবার বিজয় দিবসে কুচকাওয়াজ আয়োজন করা হবে না। তাই শিক্ষার্থীদের এই বিষয়ে প্রস্তুতির প্রয়োজন নেই। তবে অন্যান্য কর্মসূচির মধ্যে থাকবে ৩ বার তোপধ্বনি, শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, জাতীয় পতাকা উত্তোলন, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, এতিমখানা ও হাসপাতালগুলোতে উন্নতমানের খাবার পরিবেশন, মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন, দোয়া মাহফিল এবং দুই দিনের বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের শাহাদাত বার্ষিকীও যথাযোগ্য মর্যাদায় পালিত হবে বলে সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ মাগুরায় বাসদের প্রতিষ্ঠাবার্ষিকী ও রুশ বিপ্লবের বার্ষিকী উদযাপন

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার চাঁপাইনবাবগঞ্জের উপপরিচালক ও উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আফাজ উদ্দিন, সিভিল সার্জন ডা. এসএম মাহমুদুর রহমানসহ উপজেলা নির্বাহী অফিসার, সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন পেশার প্রতিনিধিরা।

এ আয়োজনের মাধ্যমে সরকারি নির্দেশনা মেনে যথাযথভাবে দিবসগুলো উদযাপনের আহ্বান জানানো হয়েছে।