― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির সমাবেশ, ‘জামায়াতের উপযুক্ত স্থান পাকিস্তান’: পাপিয়া

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে সদর উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠন।শনিবার...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে সালাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশকে সাত দিনের আল্টিমেটাম

সখীপুরে সালাম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে পুলিশকে সাত দিনের আল্টিমেটাম

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুরে ব্যবসায়ী সালাম হত্যার রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তারের দাবিতে পুলিশকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছে নিহতের পরিবার। শনিবার সকালে উপজেলার হাসনগঞ্জ-চকচকিয়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিহত সালামের মেয়ে ফাতেমা আক্তার।

সংবাদ সম্মেলনে সালামের স্ত্রী বাছাতন নেছা, বয়োবৃদ্ধ মা ছালেহা খাতুন, প্রধান শিক্ষক জয়নাল আবেদীন, মাজহারুল হক খান, ইউপি সদস্য নাসির উদ্দিন মেজবাহ, স্থানীয় বাজার বণিক সমিতির সভাপতি হুমায়ুন মিয়া ও সেক্রেটারি সানোয়ার হোসেনসহ প্রায় দুই শতাধিক স্থানীয় নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

ফাতেমা আক্তার বলেন, “আমি এতিম সন্তান, বাবার খুনিদের ফাঁসি চাই। হত্যার দেড় মাস পার হলেও কেন এখনো কোনো ক্লু খুঁজে পাচ্ছে না পুলিশ? আগামী সাত দিনের মধ্যে খুনের রহস্য উদঘাটন ও আসামিদের গ্রেপ্তার না করা হলে, পুলিশের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাবে। আমরা ভয় ও নিরাপত্তাহীনতায় ভুগছি।”

প্রধান শিক্ষক জয়নাল আবেদীন জানান, হত্যাকাণ্ডের পর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে। এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বণিক সমিতির নেতারা জানান, সন্ধ্যার পরই ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি চলে যাচ্ছেন। দুর্গম এলাকায় রাতে চলাফেরা করতে ভয় পাচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুনঃ রাজশাহীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, মহিলাদলের নেত্রীর সংবাদ সম্মেলন

এ বিষয়ে সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন বলেন, “আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই। এটি একটি ক্লুলেস হত্যাকাণ্ড। আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে তদন্ত করছি এবং শিগগিরই প্রকৃত রহস্য উদঘাটন করতে পারবো।” পরিবারের পক্ষ থেকে সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে তিনি বলেন, “বাদীপক্ষ চাইলে পুলিশের যেকোনো সংস্থা দিয়ে তদন্ত করাতে পারে, এতে আমাদের কোনো আপত্তি নেই।”

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি উপজেলার চকচকিয়া শ্রীপুর গ্রামে মৃত আমির আলীর ছেলে ব্যবসায়ী সালামকে দুর্বৃত্তরা জবাই করে হত্যা করে এবং তার মরদেহ লেবু বাগানে ফেলে যায়। ঘটনার পর সালামের স্ত্রী বাছাতন নেছা অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে থানায় মামলা করেন। প্রথমে মামলাটি তদন্ত করেন সখীপুর থানার ওসি (তদন্ত) প্রভাষ রায়, পরে এটি উপ-পরিদর্শক সুমন মিয়ার কাছে হস্তান্তর করা হয়।