spot_img

― Advertisement ―

spot_img

শিবপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহনে দেড় লাখ জরিমানা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার...
প্রচ্ছদসারা বাংলা"জমিয়তের নবজাগরণ—আদর্শিক রাজনীতির পুনর্জন্ম"

“জমিয়তের নবজাগরণ—আদর্শিক রাজনীতির পুনর্জন্ম”

বিভিন্ন ইসলামপন্থী দলের একাংশ মুখে ইসলামের কথা বললেও অন্তরে বহন করছে কেবল ক্ষমতা ও স্বার্থের রাজনীতি। তাই জমিয়তের আদর্শিক দৃঢ়তা, নেতৃত্বের সাহসিকতা ও কর্মীদের সচেতন জাগরণ তাদের সহ্য হচ্ছে না। তারা শঙ্কিত—জমিয়তের নেতৃত্বে যদি আবারও ইসলামী রাজনীতি ঘুরে দাঁড়ায়, তবে তাদের দুনিয়াদার ‘রাজনীতির ব্যবসা’ মুখ থুবড়ে পড়বে।

১৯১৯ সালে প্রতিষ্ঠার পর থেকে জমিয়ত উপমহাদেশের বৃহৎ ইসলামী রাজনৈতিক শক্তি হিসেবে ভূমিকা রেখেছে। ব্রিটিশবিরোধী আন্দোলনে রেখেছে গুরুত্বপূর্ণ নেতৃত্ব। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ইসলামী আদর্শ সমুন্নত রেখে জমিয়তের অনেক নেতাই সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

এই সংগঠন কখনও সামরিক স্বৈরতন্ত্র, সুবিধাবাদ কিংবা ক্ষমতার লোভে আদর্শ বিসর্জন দেয়নি। ইতিহাস সাক্ষ্য দেয়, জমিয়তের রেকর্ডে নেই কোনো “সাহু সিজদা”।

যেখানে অধিকাংশ ইসলামি সংগঠন দিকহীন ও নেতৃত্ব সংকটে ভুগছে, সেখানে জমিয়ত নতুন নেতৃত্ব, মেধাবী কর্মীবাহিনী এবং ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সংগঠনের ভিত মজবুত করছে। সম্প্রতি ময়মনসিংহ বিভাগীয় যুব সম্মেলন, উত্তরা ‘জুলাই সম্মেলন’, এবং নেত্রকোনা, গাজীপুর, চট্টগ্রামসহ বহু জেলায় ব্যাপক জনসম্পৃক্ততা জমিয়তের নবজাগরণের প্রকৃত প্রতিফলন।

দুঃখজনকভাবে, কিছু স্বজাতি—যারা একসময় জমিয়তের ছায়ায় রাজনীতি করতেন, আজ সামান্য মতানৈক্য বা নেতৃত্বের অটল অবস্থানের কারণে হয়ে উঠেছেন কাদা ছোঁড়ার কারিগর। নানা ভিডিও, পোস্ট, ক্লিপ—সবকিছুই একটি লক্ষ্যকে সামনে রেখে: জমিয়তের এই জাগরণ রুখে দেওয়া।

কিন্তু তারা ভুলে যাচ্ছেন—জমিয়তের শক্তি ফেসবুক বা ইউটিউব নয়, এই শক্তি জনগণের হৃদয়ে।

আরও পড়ুনঃ কুবিতে জুলাই স্মৃতি মিনার স্থাপনের প্রস্তাব পাটাতনের, তৈরি করেছে নকশাও

বর্তমান সময়ে জমিয়ত যে অবস্থানে রয়েছে, তা সময়োপযোগী, গণমুখী এবং সাহসিকতার প্রতিচ্ছবি। সিনিয়র নেতাদের মধ্যে দৃঢ়তা ও নীতিনিষ্ঠতা থাকায় তরুণরাও আবার ফিরে আসছেন জমিয়তের আদর্শিক ছায়ায়।

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে জমিয়তই হতে পারে দেশের ইসলামী চেতনায় আস্থার প্রতীক। ইসলামি শাসনব্যবস্থা, ন্যায়ের সমাজ, নৈতিক রাজনীতি—এই সবকিছুর জন্যই জমিয়ত এক বিশ্বস্ত নাম।

কোনো বিভ্রান্তি বা অপপ্রচারে কান না দিয়ে আসুন আমরা জমিয়তের ঐতিহ্য ও আদর্শের কাফেলায় শামিল হই। জমিয়ত ছিল, আছে এবং আদর্শিক শিরদাঁড়া নিয়ে থাকবে ইনশাআল্লাহ।

এই বক্তব্য তুলে ধরেন উম্মুল মাদারিস দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার একজন শিক্ষার্থী ও ছাত্র জমিয়ত নেত্রকোনা জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ শামীম চৌধুরী।