― Advertisement ―

spot_img

রায়পুরায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর রায়পুরা উপজেলায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে ঢুকে রফিকুল ইসলাম মুন্সি (৪৫) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।শনিবার...
প্রচ্ছদসারা বাংলাশিবপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহনে দেড় লাখ জরিমানা

শিবপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহনে দেড় লাখ জরিমানা

সাদ্দাম উদ্দিন রাজ, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও পরিবহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

বুধবার (৫ মার্চ) দিবাগত রাতে উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের দৃষ্টিনন্দন পার্ক সংলগ্ন খালপাড় এলাকা এবং বাঘাবো ইউনিয়নের নাওহালা টেকে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহিম নেতৃত্ব দেন। এসময় শিবপুর মডেল থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

আরও পড়ুনঃ ববিতে গোপনে ছাত্রীদের ছবি ধারণ, শিক্ষার্থী তূর্যের বিরুদ্ধে প্রতিবাদ

অভিযানকালে অবৈধভাবে পুকুর খননের দায়ে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পৃথক অভিযানে অবৈধভাবে মাটি কেটে পরিবহনের প্রস্তুতিকালে ২টি ড্রাম ট্রাক আটক করা হয়। এ ঘটনায় সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী আরও ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

উপজেলা প্রশাসন জানায়, পরিবেশ ও কৃষিজমি রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।