spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়াতুর রহমান উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের ছেলে পারভেজ আহমেদ (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৮) প্রকাশ্যে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

আরও পড়ুনঃ শাকসুর ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক পদে ছাত্রলীগ কর্মী

আদালত দুইটি পৃথক মামলায় (মামলা নং ১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।