― Advertisement ―

spot_img

জবিতে আ.লীগ ও ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে পাঁচ কর্মকর্তা আটক

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে পাঁচ কর্মকর্তাকে মারধরের পর প্রক্টর...
প্রচ্ছদসারা বাংলাকালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে দুই মাদকসেবীর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড

গাজীপুরের কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই মাদকসেবীকে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সরওয়ার লিমার নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

অভিযানকালে বেঞ্চ সহকারী হিসেবে মাহবুবুল ইসলাম এবং প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়াতুর রহমান উপস্থিত ছিলেন।

থানা সূত্রে জানা যায়, কালীগঞ্জ পৌরসভার দুর্বাটি গ্রামের মৃত বকুল আকন্দের ছেলে পারভেজ আহমেদ (২৭) এবং একই এলাকার নজরুল ইসলামের ছেলে তাইজুল ইসলাম (২৮) প্রকাশ্যে নিষিদ্ধ মাদক ইয়াবা সেবন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করে।

আরও পড়ুনঃ শাকসুর ছাত্রদলের ছাত্রীবিষয়ক সম্পাদক পদে ছাত্রলীগ কর্মী

আদালত দুইটি পৃথক মামলায় (মামলা নং ১৮/২৬ ও ১৯/২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় দোষী সাব্যস্ত করে প্রত্যেককে তিন মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।