― Advertisement ―

spot_img

রায়পুরে ক্লাস চলাকালে ছাদের ভিম ধসে আহত ৫ ছাত্রী

রুবেল গাজী, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ক্লাস চলাকালে স্কুল ভবনের ছাদের পলেস্তারা ও ভিমের একাংশ ধসে পড়ে পাঁচ ছাত্রী আহত হয়েছে। বুধবার...
প্রচ্ছদসারা বাংলাবিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের সুযোগ নেই: এমপি আবুল খায়ের

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্মের সুযোগ নেই: এমপি আবুল খায়ের

রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ নির্বাচন পরবর্তী সময়ে নবনির্বাচিত সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া লক্ষ্মীপুরের ১০ নং রায়পুর ইউনিয়নে সাধারণ জনগণের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এ সাক্ষাতে তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ দিয়ে শোনেন। তিনি দৃঢ় কণ্ঠে বলেন, বিএনপির নাম ভাঙিয়ে কোনো ধরনের অপকর্ম করার সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচনে জনগণের দেওয়া আস্থা ও ভালোবাসার প্রতিদান উন্নয়ন কর্মকাণ্ডের মাধ্যমেই দেওয়া হবে।

এসময় তিনি ইউনিয়নের রাস্তা-ঘাটের উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন এবং জনসেবামূলক কার্যক্রম দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের প্রত্যাশা পূরণে সততা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ পদবি বদলেছে, অভ্যাস নয়: প্রটোকল ছেড়ে রিকশায় ভূমিমন্ত্রী

সৌজন্য সাক্ষাৎকালে ১০ নং রায়পুর ইউনিয়নের সর্বস্তরের মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানান এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান। স্থানীয়দের প্রত্যাশা, তার নেতৃত্বে ইউনিয়নে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।