― Advertisement ―

spot_img

ইবিতে সাজিদ হত্যার এক বছর: স্মরণে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হওয়ায় স্মৃতিচারণ, দোয়া ও মাগফিরাত কামনায় ‘স্মরণে শহীদ সাজিদ আব্দুল্লাহ’...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবি আইসিটি বিভাগের নতুন সভাপতি ড. তারেক হাসান

ইবি আইসিটি বিভাগের নতুন সভাপতি ড. তারেক হাসান

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই তথ্য জানানো হয়। আগামী তিন বছরের জন্য তিনি এই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত অধ্যাপক ড. শিপন মিয়া অর্জিত ছুটি ভোগ শেষে কর্মস্থলে যোগদান না করায় তাকে বিভাগের সভাপতির দায়িত্ব থেকে ২৮ মার্চ ২০২৬ তারিখ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ খরবোনায় মাদক ইস্যুতে উত্তেজনা, অপপ্রচারের অভিযোগ

উক্ত বিভাগের পরবর্তী সিনিয়র শিক্ষক অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির সংশোধিত ১০ (১) ধারা মোতাবেক ২৮ মার্চ ২০২৬ তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য উক্ত বিভাগের সভাপতি হিসেবে নিয়োগ করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. তারেক হাসান আল মাহমুদ বলেন, বিভাগীয় সভাপতির পদটি আসলে একটি দায়িত্ব। আমি যথাসাধ্য চেষ্টা করব আমাদের বিভাগের যাবতীয় উন্নতি সাধন করার, সবাই মিলে একসাথে বিভাগকে একটি গতিশীল এবং শিক্ষার্থীবান্ধব বিভাগ হিসেবে গড়ে তুলতে চাই। বিভাগের একাডেমিক কার্যক্রম, সহ-শিক্ষা কার্যক্রম, গবেষণা কার্যক্রম সহ সব দিক থেকে বিভাগকে এগিয়ে নিতে চাই। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করছি।