spot_img

― Advertisement ―

spot_img

রায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশরী (৫০) নামে...
প্রচ্ছদসারা বাংলারায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

রায়পুরে ঝগড়া থামাতে গিয়ে যুবদল নেতার মৃত্যু

রুবেল গাজী রায়পুর(লক্ষীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুর পৌর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা ও মারধরের ঘটনায় বেলাল হোসেন মিশরী (৫০) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৬ মার্চ) দুপুরে রায়পুর বাজারের মেইন রোডে একটি ফলের দোকানের সামনে এ ঘটনা ঘটে। নিহত বেলাল হোসেন মিশরী উপজেলার ৬ নম্বর কেরোয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি ও স্থানীয় একজন ব্যবসায়ী ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহ আলম বয়াতির ছেলে আরমান (৩৫) রিকশা দাঁড় করানো নিয়ে কবির মুহুরি (৫৫) নামে এক বৃদ্ধের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে তা মীমাংসার জন্য এগিয়ে আসেন বেলাল হোসেন মিশরী।

এসময় আরমান ক্ষিপ্ত হয়ে বেলাল হোসেনের বুকে ঘুষি মারলে তিনি হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান। পরে স্থানীয়রা দ্রুত তাকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুনঃ শিবপুরে অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহনে দেড় লাখ জরিমানা

ঘটনার খবর ছড়িয়ে পড়লে রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়ক এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযুক্ত আরমানকে আটক করার চেষ্টা চালাচ্ছে।

রায়পুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল মান্নান জানান, ঘটনার বিষয়ে তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।