― Advertisement ―

spot_img

ইউনিয়ন বিএনপির সভাপতি- সম্পাদকের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

মাহবুব ইসলাম, নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ী উপজেলার যোগানিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, অনিয়ম-দুর্নীতি, সরকারি প্রণোদনা আত্মসাৎ, সরকারি সেবা পেতে...
প্রচ্ছদসারা বাংলাবান্দরবানে আঙ্গুরের নামে মনাক্কা বিক্রি, বিক্রেতাকে জরিমানা

বান্দরবানে আঙ্গুরের নামে মনাক্কা বিক্রি, বিক্রেতাকে জরিমানা

রিটন কুমার নাথ, বান্দরবান প্রতিনিধিঃ বান্দরবানে  ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একটি দল অভিযান চালিয়ে আঙ্গুলের নামে মনাক্কা বিক্রির দায়ে জরিমানা করা হয়।

আজ বুধবার দুপুরে বান্দরবান জেলা শহরের বাজারের মাদ্রাসা শপিং কমপ্লেক্সের পাশের তৌহিদ স্টোরে অভিযান পরিচালনা করে এই জালিয়াতি পাওয়া যায়।

এ সময় দোকানে ফলের নাম সহ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মনাক্কাকে আঙ্গুর ফল বলে বিক্রি করার অভিযোগে ওই ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা করেন। 

সাথে বান্দরবানের সব ফল ব্যবসায়ীকে মূল্য তালিকা প্রদর্শন করার নির্দেশনা দেন।

পাহাড় বার্তার পরিবেশিত এক সংবাদের কারণে এই অভিযান পরিচালনা করেন বলে বান্দরবান ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত সহকারী পরিচালক রানা দেবনাথ বিষয়টি নিশ্চিত করেন। 

প্রসঙ্গত গত ১০ই জুন পার্বত্য জেলার অন্যতম জনপ্রিয় নিউজ পোর্টাল পাহাড় বার্তায় বান্দরবানে আঙ্গুরের নামে বিক্রি হচ্ছে মনাক্কা শিরোনামে বিশেষ প্রতিবেদন প্রকাশ করা হয়েছিল।