― Advertisement ―

spot_img

চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধিঃ ‘করব সমবায়, গড়ব দেশ; সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত...
প্রচ্ছদসারা বাংলানালিতাবাড়ীতে কৃষি অফিসের আয়োজনে কৃষি মেলার শুভ উদ্ভোধন

নালিতাবাড়ীতে কৃষি অফিসের আয়োজনে কৃষি মেলার শুভ উদ্ভোধন

জায়েদ মাহমুদ রিজন,নালিতাবাড়ী উপজেলা প্রতিনিধিঃ শেরপুরের নালিতাবাড়ীতে আজ সকাল ১১ ঘটিকার সময় কৃষি অফিসের আয়োজনে ৩ দিন ব্যাপী কৃষি মেলার আয়োজন উপলক্ষে কৃষি মেলার শুভ উদ্ভোধন এবং বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ছে।

এই মেলার শুভ উদ্ভোধন করেন মেলার প্রধান অতিথি শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবদ ড.সুকল্প দাস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন বৃহত্তর ময়মনসিংহের ফসল নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মনিটরিং অফিসার জনাব মোঃনাজমুল হাসান,সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃমাসুদ রানা এবং স্হানীয় বিভিন্ন রাজনৈতিক সংগঠন এর নেতাকর্মীরা।

এসময় স্বাগত বক্তব্য প্রদান করেন নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসার  কৃষিবিদ মোঃআব্দুল ওয়াদুদ। তারা আধুনিক কৃষি,কৃষি অফিসের প্রকল্পের যা সুযোগ সুবিধা আছে তা যেন সাধারণ কৃষকের হাতে পৌছায় তার জন্য সবাইকে একসাথে কাজ করার জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন এবং নালিতাবাড়ীর কৃষকদের আধুনিক কৃষিতে উদ্বুদ্ধ হওয়ার জন্য উৎসাহিত করেন।

আরও পড়ুনঃ ইবিতে বৈদ্যুতিক দূর্ঘটনা রোধে কোয়ার্টারে স্থানান্তর শিক্ষার্থীদের

বক্তৃতা শেষে নালিতাবাড়ীর ৫ টি নার্সারিকে কৃষি অফিস থেকে সনদপত্র প্রদান করেন আমন্ত্রিত অতিথিবৃন্দরা।পরিশেষে আমন্ত্রিত অতিথিবৃন্দরা মেলার বিভিন্ন স্টল প্রদর্শন করেন এবং যারা স্টলের দায়িত্বে আছেন তাদের কাছে বিভিন্ন  বিষয়ে জানতে জানতে চান।