― Advertisement ―

spot_img

ভুয়া মুক্তিযোদ্ধাদের আইনের আওতায় আনা হবে: মুক্তিযুদ্ধ মন্ত্রী

মুক্তিযোদ্ধা হিসেবে সরকারি সুযোগ-সুবিধা গ্রহণকারী অমুক্তিযোদ্ধাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে...
প্রচ্ছদসারা বাংলারামগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন  উপলক্ষে শো ডাউন 

রামগঞ্জে জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন  উপলক্ষে শো ডাউন 

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন উপলক্ষে আজ সোমবার বিকালে এক বিশাল শো ডাউন অনুষ্ঠিত হয়েছে।

উক্ত শো ডাউনের নেতৃত্ব দেন উপজেলার ৯নং ভোলাকোট ইউনিয়নের আমির মাওলানা  মোঃ আবু সালেহ।

আগামীকাল মঙ্গলবার রামগঞ্জ উপজেলার জামায়াতে ইসলামির কর্মী অনুষ্ঠিত হবে রামগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে।

আরও পড়ুনঃ আরসিআরইউ’র সহযোগী সদস্য প্রার্থীদের মূল্যায়ন কর্মসূচি

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর জেলা আমির বীর মুক্তিযোদ্ধা এস ইউ এম রুহুল আমিন ভূঁইয়া, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলার আমীর মোহাম্মদ নাজমুল হাসান পাটওয়ারী।