spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে টিএসসিসি'র নতুন পরিচালক ড. জাকির, এস্টেট প্রধান আলাউদ্দিন

ইবিতে টিএসসিসি’র নতুন পরিচালক ড. জাকির, এস্টেট প্রধান আলাউদ্দিন

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন এবং এস্টেট অফিসের প্রধান হিসেবে এস্টেট অফিসের উপ-রেজিস্ট্রার মোহা: আলাউদ্দিন নিয়োগ পেয়েছেন। তিনি শামসুল ইসলাম জোহার স্থলাভিষিক্ত হয়েছেন।

শনিবার (১৯ অক্টোবর) আগামী এক বছরের জন্য উভয়ই এই পদে নিয়োগ দিয়েছেন উপাচার্য।

আরও পড়ুনঃ জুলাইয়ের মানবতাবিরোধী অপরাধে জড়িতদের প্রতিবেদন ইবি উপাচার্যকে হস্তান্তর

টিএসসিসি’র নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, “আমাকে নিয়োগ প্রদানের জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। আমি টিএসসিসি’র সার্বিক উন্নয়নের জন্য কাজ করে যাবো। অডিটোরিয়ামকে প্রোগ্রামের জন্য উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করবো। অনেকদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে। ক্যাফেটেরিয়াকে পুনরায় চালু করার চেষ্টা করা হবে বলেও জানান তিনি।”