spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

ইবিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই হাজার শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে অর্থসহ কুরআন বিতরণ করা হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ সোসাইটির উদ্যোগে মুক্ত মঞ্চে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান মাহমুদুল হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাংগীর আলম। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন লন্ডন আল কুরআন একাডেমির চেয়ারম্যান হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান এবং শাখা ছাত্রশিবির সেক্রেটারি ইউসুব আলীসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

হাফেজ ড. মুনির উদ্দিন আহমদ বলেন, “বাংলা ভাষাভাষী মানুষের মাত্র সাত ভাগ কুরআনের অর্থ বোঝেন। অনেকেই কুরআন পড়েন, কিন্তু বুঝতে পারেন না। অধিকাংশ মানুষের কাছে কুরআন পৌঁছায়নি। আমরা আল কুরআন একাডেমির মাধ্যমে সেই কাজ করছি। বিশ্বের ২৫টি দেশে প্রায় দুই মিলিয়ন মানুষের কাছে কুরআন বিতরণ করেছি। আমাদের লক্ষ্য, প্রতিটি মানুষের কাছে কুরআন পৌঁছে দেওয়া এবং কুরআনকে সহজভাবে বোঝার পথ তৈরি করা।”

আরও পড়ুনঃ রাজশাহীতে মাদ্রাসায় বহিরাগতদের হামলা: ছাত্র-ছাত্রী ও শিক্ষক আহত

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, “কুরআন মানুষের হিদায়াতের জন্য নাজিল হয়েছে। এটি মানুষকে সঠিক পথে পরিচালিত করে এবং অন্যায় থেকে দূরে রাখে। কুরআন বুঝে পড়া আমাদের জন্য অপরিহার্য। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘আল কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ’ বিভাগ এই শিক্ষায় ভূমিকা রাখছে। শিক্ষার্থীদের কুরআন পড়ার পাশাপাশি তার অর্থ ও মর্ম উপলব্ধি করার আহ্বান জানাই। কুরআনই একমাত্র কিতাব, যা মানুষ না বুঝেও পড়েন, কারণ এটি আল্লাহর প্রতি ভালোবাসার প্রতিফলন।”

অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণের মাধ্যমে কুরআন শিক্ষার গুরুত্ব এবং এর প্রচারে দাওয়াহ সোসাইটির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।