― Advertisement ―

spot_img

বুটেক্সের হলে চুরির পুনরাবৃত্তি, শিক্ষার্থীরা ক্ষুব্ধ

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতে একের পর এক চুরির ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। সম্প্রতি ছাত্রীদের আবাসিক বীর প্রতীক ক্যাপ্টেন...
প্রচ্ছদসারা বাংলাসখীপুরে বড় ভাইয়ের সরিষা ক্ষেত নষ্ট করল ছোট ভাই

সখীপুরে বড় ভাইয়ের সরিষা ক্ষেত নষ্ট করল ছোট ভাই

খাঁন আহম্মেদ হৃদয় পাশা, সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের সখীপুর উপজেলার নবগঠিত বড়চওনা ইউনিয়নের শাপলা পাড়া গ্রামে শত্রুতার জের ধরে মাড়িয়ে বড় ভাই বিল্লাল হোসেনের আবাদি সরিষা ক্ষেত নষ্ট করে দিয়েছে ছোট ভাই দেলোয়ার হোসেন ও তার পরিবারের সদস্যরা। এ ঘটনা ঘটে গত রবিবার (২৬ জানুয়ারি) রাতে।

কৃষক বিল্লাল হোসেন (৬০), যিনি একজন কিডনি রোগী এবং বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছেন, খুব কষ্ট করে জমিতে মজুর দিয়ে মৌসুমী ফসল উৎপাদন করে স্ত্রী শাহেদা বেগমকে নিয়ে জীবনযাপন করেন। কিন্তু জমি সংক্রান্ত বিরোধের জেরে তার ছোট ভাই দেলোয়ার (৫১), দেলোয়ারের স্ত্রী সাজেদা বেগম (৪১) এবং তাদের দুই ছেলে রাসেল (২৪) ও আল আমিন (১৯) মিলে বিভিন্ন সময়ে তাকে ভয়ভীতি প্রদর্শনসহ নানাভাবে হয়রানি করে আসছেন।

বিল্লাল হোসেন অভিযোগ করেন, রাতের আঁধারে তার ছোট ভাই দেলোয়ার ও তার পরিবারের লোকজন সরিষা ক্ষেত মাড়িয়ে সম্পূর্ণ ফসল নষ্ট করে দেয়। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে জানালেও কোনো সমাধান পাননি। বরং দেলোয়ার প্রভাবশালী হওয়ায় উল্টো প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে।

কৃষকের স্ত্রী শাহেদা বেগম জানান, কয়েক বছর আগে দেলোয়ার ও তার ছেলেরা তাদের বাড়িতে এসে তাকে মারধর করে। এ ঘটনায় করা মামলায় দেলোয়ার (২ দিন) এবং তার ছেলে রাসেল (৪০ দিন) জেল খাটে। পরে স্থানীয় নেতাদের মধ্যস্থতায় মামলা মিমাংসা করা হয়। ধারণা করা হচ্ছে, সেই পুরনো শত্রুতার জের ধরেই এই ঘটনা ঘটানো হয়েছে।

আরও পড়ুনঃ ইবিতে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে কুরআন বিতরণ

বিল্লাল হোসেন স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন। তার দুই ছেলে চাকরির সুবাদে বাড়িতে না থাকায় এখনও তিনি আইনগত ব্যবস্থা নিতে পারেননি।

এ ঘটনায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে এলাকাবাসীর দাবিও জোরালো হচ্ছে।