spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবির সেই শিক্ষক হাফিজুলকে এক বছরের বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বাতিল

ইবির সেই শিক্ষক হাফিজুলকে এক বছরের বাধ্যতামূলক ছুটি ও ইনক্রিমেন্ট বাতিল

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ ছাত্রী হেনস্তা, সমকামিতা প্রমোটসহ নানা অভিযোগে অভিযুক্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুল ইসলামকে এক বছরের বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে তার বার্ষিক একটি ইনক্রিমেন্ট (ধাপ) বাতিল করা হয়েছে।

রবিবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের স্বাক্ষরিত এক অফিস আদেশে জানানো হয়, ২৬৬তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত মোতাবেক এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

বিভাগের শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে উপাচার্যের নির্দেশনায় গঠিত তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী, গত ২২ ডিসেম্বর অনুষ্ঠিত ২৬৬তম সিন্ডিকেট সভার ৪৪ নম্বর সিদ্ধান্ত মোতাবেক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মচারী দক্ষতা ও শৃঙ্খলা বিধির (4) i (b) ও (e) ধারা অনুযায়ী তাকে বার্ষিক একটি ইনক্রিমেন্ট বাতিল এবং ২২ ডিসেম্বর থেকে এক বছরের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ সখীপুরে বড় ভাইয়ের সরিষা ক্ষেত নষ্ট করল ছোট ভাই

গত ৭ অক্টোবর ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী হেনস্তা, সমকামিতা প্রমোটসহ নানা অভিযোগ এনে তার স্থায়ী অপসারণের দাবিতে আন্দোলন শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে উপাচার্য ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তদন্ত চলাকালীন সময়ে অভিযুক্ত শিক্ষককে একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এমন সিদ্ধান্তে শিক্ষার্থীরা সন্তোষ প্রকাশ করলেও অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আরও কঠোর শাস্তি দাবি করছেন।