spot_img

― Advertisement ―

spot_img

হাজার মাসের শ্রেষ্ঠ রাত — লাইলাতুল কদর

রাত গভীর হয়। মসজিদের মিনার থেকে ভেসে আসে তেলাওয়াতের সুর। ঘরে ঘরে জায়নামাজে বসে মানুষ — চোখে জল, হাত তোলা আসমানের দিকে। রমজানের শেষ...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবিতে সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে কাওছার–মিনহাজ

জবিতে সাংবাদিকদের নতুন সংগঠনের আত্মপ্রকাশ, নেতৃত্বে কাওছার–মিনহাজ

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাল্টিমিডিয়া সাংবাদিকদের নতুন সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় মাল্টিমিডিয়া ইউনিট’ আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে। সংগঠনটির প্রতিষ্ঠাকালীন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মেহেদী হাসান (কাওছার) এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মিনহাজুল ইসলাম।

সোমবার (১০ নভেম্বর) সংগঠনটির অফিসিয়াল প্যাডে কমিটি ঘোষণা করা হয়।

নতুন কমিটিতে সহ–সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. রাকিব মোল্লা (ফারাবি)। যুগ্ম সাধারণ সম্পাদক মো. সোয়াইব আলী, কোষাধ্যক্ষ মো. তরিকুল ইসলাম (লিখন) এবং দপ্তর সম্পাদক মো. আল মামুন। সদস্য হিসেবে আছেন মো. ইশতিয়াক, মো. মুনতাসির নাবিদ সংগ্রাম ও মো. ইশতিয়াক হোসেন রাতুল।

আরও পড়ুনঃ নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে ভাঙচুর, প্রাণনাশের হুমকি

প্রতিষ্ঠাকালীন সভাপতি মেহেদী হাসান কাওছার বলেন, “বাংলাদেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের মধ্যে এ ধরনের মাল্টিমিডিয়া সংগঠন এই প্রথম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের হাত ধরে দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় ও কলেজেও মাল্টিমিডিয়া ইউনিট গড়ে উঠবে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের লক্ষ্য—জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে জাতীয় পর্যায়ে আরো শক্তিশালীভাবে তুলে ধরা। এই যাত্রায় সবার সহযোগিতা চাই।”

প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক মো. মিনহাজুল ইসলাম বলেন, “নতুন দিনের সাংবাদিকতা—এটাই আমাদের মূল শিরোনাম। যুগের সঙ্গে তাল মিলিয়ে মাল্টিমিডিয়া সাংবাদিকতায় নতুনত্ব আনতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন সাংবাদিকতা সংস্কৃতি গড়ে তুলতে আমাদের এই ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করি।”