spot_img

― Advertisement ―

spot_img

নির্বাচনে নৌকা না থাকায় জাবি শিক্ষিকার ক্ষোভ, ভোট না দেওয়ার আহ্বান

মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা নির্বাচনে নৌকা প্রতীক না থাকা এবং প্রবাসী ব্যালটে কারচুপির...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসনির্বাচনে নৌকা না থাকায় জাবি শিক্ষিকার ক্ষোভ, ভোট না দেওয়ার আহ্বান

নির্বাচনে নৌকা না থাকায় জাবি শিক্ষিকার ক্ষোভ, ভোট না দেওয়ার আহ্বান

মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা নির্বাচনে নৌকা প্রতীক না থাকা এবং প্রবাসী ব্যালটে কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া একাধিক পোস্ট ও মন্তব্যে এ বিষয়ে নিজের ক্ষোভ প্রকাশ করেন।

সোমবার (১৯ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্ট এবং সংশ্লিষ্ট মন্তব্যের ঘরে তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়া নিয়ে তীব্র সমালোচনা করেন।

মন্তব্যের ঘরে অধ্যাপক নাসরিন সুলতানা লেখেন, এই সরকার দেশের ইতিহাসে অযোগ্যতম সরকার এবং তারা নিরপেক্ষতা দেখাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, দেশের একটি বড় জনগোষ্ঠীর প্রতীক নির্বাচনে নেই এবং প্রবাসী ব্যালটে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এ অবস্থায় ভোট বর্জনই একমাত্র প্রতিবাদ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

আরও পড়ুনঃ বেগম জিয়াকে নিয়ে অবমাননাকর পোস্টের অভিযোগ সাভার থানায়

এছাড়া ফেসবুক পোস্টে তিনি লিখেন “প্রথম কথা এই মেটিকুলাস ডিজাইনের নির্বাচন আমি দেখতেও কেন্দ্রে যেতাম না। দ্বিতীয়ত, ভুল করে যদি বুথ পর্যন্ত যেতাম তবে অবশ্যই “না”-তে একটা সিল দিয়ে আসতাম। যারা মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করেছে, দেশের অর্থনীতি, উন্নয়ন নষ্ট করেছে, রাস্তায় গণপিটুনি দিয়ে মানুষ মারার বৈধতা দিয়েছে তাদের প্রতি “না” বলুন। অতএব, প্রথমত “নো” ভোট, দ্বিতীয়ত “না” ভোট। আপনারটা মনেমনে ঠিক করুন। লোকজনকে বলার দরকার নেই।” 

জাবির এই শিক্ষিকার মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।