― Advertisement ―

spot_img

বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা, পরীক্ষা ২৯ জানুয়ারি

বুটেক্স প্রতিনিধিঃ বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২০২৭ সালের ২৯ জানুয়ারি...
প্রচ্ছদজাতীয়র‌্যাবের নাম পরিবর্তন করে রাখা হলো ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাবের নাম পরিবর্তন করে রাখা হলো ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নাম পরিবর্তন করে নতুন নাম ‘স্পেশাল ইন্টারভেনশন ফোর্স’ বা সংক্ষেপে ‘এসআইএফ’ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কোর কমিটির সভা শেষে এই সিদ্ধান্তের কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, সভায় র‌্যাবের নাম ও পোশাক সংক্রান্ত বিষয়ে একটি প্রাথমিক ধারণা উপস্থাপন করা হয়েছে। একই সঙ্গে সংস্থাটিকে নতুনভাবে পুনর্গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে। নতুন নাম ও পোশাক নির্ধারণের ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল পর্যায়ের মতামত সংগ্রহ করা হচ্ছে।

আরও পড়ুনঃ পবিত্র শবে বরাতঃ ক্ষমা, রহমত ও আত্মশুদ্ধির মহিমান্বিত রজনী

তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা–সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির পরবর্তী সভায় র‌্যাবের নতুন নাম, কাঠামো ও পোশাক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এ প্রক্রিয়ার মাধ্যমে বাহিনীটির কার্যক্রমকে আরও কার্যকর ও যুগোপযোগী করার লক্ষ্য নেওয়া হয়েছে।