spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন 'হ্যান্ডস ফর হিউম্যানিটি'।আগামী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

ইবিতে চালু হচ্ছে ফ্রি সাহরি-ইফতার প্রজেক্ট

তানিম তানভীর, ইবি প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপী ফ্রি সাহরি ও ইফতার কর্মসূচির উদ্যোগ নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) স্বেচ্ছাসেবী সংগঠন ‘হ্যান্ডস ফর হিউম্যানিটি’।

আগামী শুক্রবার থেকে আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ প্রজেক্ট চালু হবে জানিয়েছে সংগঠনটি। সংগঠনটির অভ্যন্তরীণ ফান্ড ও বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষার্থীর ব্যক্তিগত সহায়তায় এ প্রজেক্টের আয়োজন করা হয়েছে।

সংগঠন সূত্রে জানা যায়, সাহরিতে সকল হলের ডাইনিং ম্যানেজারদের কাছে আগে থেকেই রাখা নির্দিষ্ট খাতায় শুধুমাত্র টোকেনের মূল্য, তারিখ ও স্বাক্ষর করেই শিক্ষার্থীরা সাহরি নিতে পারবে। এক্ষেত্রে উক্ত শিক্ষার্থীর কোনো পরিচয় লেখার প্রয়োজন নেই। এছাড়া সেন্ট্রাল ফিল্ডে সবাইকে একসাথে বসে ইফতার করানো হবে। সেখানে মেয়েদের জন্য আলাদা বসার ব্যবস্থা থাকবে।

যদি প্রজেক্টে অধিক সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে সেক্ষেত্রে ক্রাউড ফান্ডিং করা হতে পারে বলে জানা গেছে। তবে সেটা প্রয়োজনীয়তার উপর নির্ভর করবে।

এ বিষয়ে সংগঠনটির আহ্বায়ক আমির ফয়সাল বলেন, হ্যান্ডস ফর হিউম্যানিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য ফ্রি সাহরি ও ইফতার প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে। আশা করি এতে শিক্ষার্থীরা উপকৃত হবেন। পবিত্র মাহে রমজানে আমাদের সম্মানিত রোজাদার ভাইবোনদের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা।

আরও পড়ুনঃ রাজশাহী মহানগর যুবদলের কমিটি নিয়ে বিতর্ক ও ক্ষোভ

প্রসঙ্গত, প্রজেক্টটি চালু করতে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বরাবর স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতৃবৃন্দ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই প্রজেক্ট হাতে নেওয়া হয়েছে।