― Advertisement ―

spot_img

গ্রাম আদালতে কম খরচে ও স্বল্প সময়ে বিরোধ নিষ্পত্তি সম্ভব: ইউএনও

মো. মুক্তাদির হোসেন, বিশেষ প্রতিনিধি: গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কামরুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকারের সবচেয়ে তৃণমূল প্রতিষ্ঠান ইউনিয়ন পরিষদ। ইউনিয়ন পরিষদের...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশহীদ দিবসে ইবিতে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন 

শহীদ দিবসে ইবিতে জাতীয় পতাকা অর্ধনমিত, কালো পতাকা উত্তোলন 

ইবি প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেছে ইসলামী বিশ্বিবদ্যালয় (ইবি) প্রশাসন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল দশটায় প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। 

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ, কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রক্টর অধ্যাপক শাহীনুজ্জামান ছাত্র উপদেষ্টা ওবায়দুল ইসলাম ও অন্য শিক্ষকবৃন্দ।

আরও পড়ুনঃ কুবিতে ছাত্রদল নেতার ঘুষিতে শিক্ষার্থীর নাক ফাটল

উল্লেখ্য, গত শুক্রবার বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বাদ জুম্মা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় কোরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়। রাত পৌনে এগারোটায় প্রশাসন ভবন চত্বর থেকে শোকর‍্যালি বের করে র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের বেদিতে এসে শেষ হয়। পরে ২১ ফেব্রুয়ারি প্রথম প্রহরে বিশ্বিবদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, ১ মিনিট নিরবতা পালন, দোয়া  ও মোনাজাত করা হয়।