spot_img

― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাস“ভাষা শহীদরা শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়”

“ভাষা শহীদরা শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়”

মো: আলিফ হোসাইন, মাভাবিপ্রবি প্রতিনিধিঃ মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) শাখা শিবির আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে বায়ান্নর ভাষা শহীদরা আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয় বলে মন্তব্য করেন মাভাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হাফিজ।

রোববার (২২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় মাভাবিপ্রবি শাখা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ হাফিজ বলেন, “বায়ান্নর ভাষা শহীদরা আমাদের শিখিয়েছেন কীভাবে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। তাঁদের আত্মত্যাগ কেবল ভাষার অধিকারই প্রতিষ্ঠা করেনি, বরং আমাদের দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে সংগ্রামের প্রেরণা যুগিয়েছে। পবিত্র রমজান ও মহান ভাষা দিবসের এই আবহে আমরা ছাত্রসমাজকে সঙ্গে নিয়ে একটি বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক ক্যাম্পাস গড়ে তুলতে চাই।”

তিনি আরও বলেন, ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিকতা ও ন্যায়ের পথে অটল থাকতে হবে। ঐক্যবদ্ধ ছাত্রসমাজই পারে একটি সুস্থ ও ইতিবাচক শিক্ষাঙ্গন বিনির্মাণ করতে।

আরও পড়ুনঃ শ্লীলতাহানি ও মিথ্যা মামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে সংবাদ সম্মেলন

শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাহাদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র সংগঠনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা এবং সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করাই আমাদের মূল লক্ষ্য। দেশের প্রয়োজনে এবং সুস্থ ধারার ছাত্ররাজনীতি বিকাশে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে চাই। এতিম ও মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে ইফতারে অংশ নিতে পেরে আমরা আনন্দিত।”

আলোচনা শেষে মহান ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সকলে একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।