spot_img

― Advertisement ―

spot_img

ইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি: বিশিষ্ট ব্যক্তি, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীল ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।বৃহস্পতিবার (২৭...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল

ইবিতে খেলাফত ছাত্র মজলিসের ইফতার মাহফিল

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধি: বিশিষ্ট ব্যক্তি, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের দায়িত্বশীল ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফিটেরিয়ায় এ আয়োজন করে তারা। সংগঠনটির শাখা সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ এবং প্রধান আলোচক হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম।

এসময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির সভাপতি নিয়ামতুল্লাহ মুনিম, সাধারণ সম্পাদক জুয়েল রানা, প্রেস ক্লাবের সভাপতি আবির হোসাইন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, রিপোর্টার্স ইউনিটির সভাপতি ফারহানা নওশীন তিতলী, দপ্তর সম্পাদক সাকিব আসলাম, শাখা বৈষম্যবিরোধীর আহ্বায়ক এস এম সুইট, শিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি, ইসলামী ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফয়সালসহ অন্যরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ রাসিক প্রশাসক পদে তরুণ নেতৃত্বের প্রত্যাশা নগরবাসীর

আলোচকবৃন্দ বলেন, বিগত সময়ে একটি ইসলামী ছাত্র সংগঠনের এমন সুশৃঙ্খল ও উন্মুক্ত পরিবেশে ক্যাফেটেরিয়ায় ইফতার মাহফিল আয়োজন এবং সেখানে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিল বরাবরই সবার মনের কামনা। বর্তমান অনুকূল পরিবেশের জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।

তারা আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে সকল ছাত্র সংগঠন যদি পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রাখে তাহলে কোনো অপশক্তিই এ ঐক্যবদ্ধ বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না।