
কুবি প্রতিনিধিঃ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার ছাদে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা অংশ নেন।
ইফতার আয়োজন প্রসঙ্গে কমিউনিকেশন ক্লাবের ভিপি ইমরান হোসেন বলেন, পবিত্র মাহে রমজান উপলক্ষে আজ আমাদের বিভাগের কমিউনিকেশন ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
এ আয়োজন শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করেছে। শিক্ষকবৃন্দের অনুপ্রেরণা ও সবার আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুন্দরভাবে সম্পন্ন হয়েছে।
বিভাগের সহকারী অধ্যাপক বেলাল হোসাইন বলেন, শিক্ষা ছুটির চার বছর পর বিভাগের এমন একটা আয়োজনে সবাইকে একসাথে পেয়ে আমি খুবই আনন্দিত। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এই আয়োজনকে সার্থক করেছে। এই ধরনের অনুষ্ঠান আমাদের মধ্যকার পারস্পরিক যোগাযোগ ও সম্প্রীতি আরও বৃদ্ধি করে।
আরও পড়ুনঃ বড় ভূমিকম্পের আশঙ্কায় বাংলাদেশ বলছেন বিশেষজ্ঞরা
বিভাগের বিভাগীয় প্রধান মাহমুদুল হাসান রাহাত বলেন, বিভাগের সবাইকে একসাথে নিয়ে ইফতার করতে পারাটা আনন্দের। এই আয়োজনের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যে সুসম্পর্ক তৈরি হয়েছে, তা আমাদের বিভাগকে সামনের দিকে এগিয়ে নিতে সাহায্য করবে।
ইফতারের আগে বিভাগের সার্বিক উন্নতি কামনা করে দোয়া করা হয়। এরপর শিক্ষক-শিক্ষার্থীরা মিলে একসাথে ইফতারে অংশগ্রহণ করেন।



