spot_img

― Advertisement ―

spot_img

ববিতে গোপনে ছাত্রীদের ছবি ধারণ, শিক্ষার্থী তূর্যের বিরুদ্ধে প্রতিবাদ

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীদের গোপনে আপত্তিকর ছবি তোলার অভিযোগে রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তূর্য বাড়ৈকে নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনার...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসববিতে গোপনে ছাত্রীদের ছবি ধারণ, শিক্ষার্থী তূর্যের বিরুদ্ধে প্রতিবাদ

ববিতে গোপনে ছাত্রীদের ছবি ধারণ, শিক্ষার্থী তূর্যের বিরুদ্ধে প্রতিবাদ

ডালিয়া হালদার, ববি প্রতিনিধিঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নারী শিক্ষার্থীদের গোপনে আপত্তিকর ছবি তোলার অভিযোগে রসায়ন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী তূর্য বাড়ৈকে নিয়ে ক্যাম্পাসজুড়ে উত্তেজনার সৃষ্টি হয়েছে।

অভিযুক্ত তূর্যের ল্যাপটপ ও ফোনে ছাত্রীদের প্রায় এক হাজারের বেশি ব্যক্তিগত ও আপত্তিকর ছবি পাওয়া গেছে বলে জানা গেছে। গত ৩ মার্চ (মঙ্গলবার) রাতে সমাজবিজ্ঞান বিভাগের এক ছাত্রীর ছবি তোলার সময় তূর্য হাতেনাতে ধরা পড়েন।

পরবর্তীতে সাধারণ শিক্ষার্থীরা তার ফোন ও ল্যাপটপ তল্লাশি করলে বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। দেখা যায়, গত চার বছর ধরে ল্যাবে প্রাকটিক্যাল ক্লাসসহ বিভিন্ন সময়ে নারী শিক্ষার্থীদের পোশাকের অসতর্ক মুহূর্তের ছবি তুলে আসছিলেন তিনি। এসব ছবি অত্যন্ত সুপরিকল্পিতভাবে পেনড্রাইভ ও ইমেইল ব্যাকআপে ফোল্ডার আকারে সাজিয়ে রাখা হয়েছিল।

এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তের আজীবন বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বুধবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মানববন্ধন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয় যেখানে নিরাপদ আশ্রয় হওয়ার কথা, সেখানে সহপাঠীর এমন বিকৃত মানসিকতা আমাদের আতঙ্কিত করে তুলেছে।

আরও পড়ুনঃ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে সহকারী অধ্যাপক নিহত

তারা অভিযুক্ত এই বিপুল পরিমাণ ছবি কোনো পর্নোগ্রাফি সাইটে বা ব্ল্যাকমেইলের উদ্দেশ্যে ব্যবহার করেছে কিনা, তা খতিয়ে দেখার দাবি জানান।

ঘটনার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। প্রক্টরিয়াল বডি তদন্ত চালিয়ে যাচ্ছে এবং বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

তিনি আরও যোগ করেন, যেহেতু আমাদের পর্যাপ্ত সাইবার সরঞ্জাম নেই এবং ছবিগুলো ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে, তাই আমরা বিষয়টি অভিজ্ঞ কোনো আইনি সংস্থাকে (থানা বা ডিবি) হস্তান্তরের চিন্তাভাবনা করছি।

সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত তূর্য বাড়ৈ বর্তমানে প্রক্টর অফিসে রয়েছেন এবং তাকে নিয়ে গভীর তদন্ত করছেন প্রক্টরিয়াল টিম।