

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতি-এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (ফান্ড ও বাজেট) খন্দকার হাবিবুর রহমান সভাপতি এবং রেজিস্ট্রার দপ্তরের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল হালিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনের প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন পাটোয়ারী।
নির্বাচনে সহ-সভাপতি পদে রেজিস্ট্রার দপ্তরের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ মশিরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ডেপুটি রেজিস্ট্রার মো. শাহিদুল ইসলাম এবং কোষাধ্যক্ষ পদে উপ-পরিচালক (অর্থ ও হিসাব) সঞ্জয় কুমার পাল নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া প্রচার ও দপ্তর সম্পাদক পদে সেকশন অফিসার মো. জাবেদ আলী খান, সংস্কৃতি, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে সহকারী লাইব্রেরিয়ান মোছা. শামীমা নাসরিন এবং ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে সহকারী কম্পিউটার প্রোগ্রামার মো. শাহাদাত হোসেন নির্বাচিত হয়েছেন।
আরও পড়ুনঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মতিনুর রহমান
সদস্য পদে নির্বাচিত হয়েছেন উপ-পরিচালক মো. সাইফুল ইসলাম, ডেপুটি রেজিস্ট্রার মোল্লা মেজবাহুদ দারাইন এবং সেকশন অফিসার (গ্রেড-১) মো. সাইফুল ইসলাম।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অর্থ ও হিসাব দপ্তরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) এহেছান আহমেদ এবং অডিট সেলের সহকারী পরিচালক (অডিট) মো. মনির হোসেন।