― Advertisement ―

spot_img

ইবিতে সাজিদ হত্যার এক বছর: স্মরণে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজন

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যাকাণ্ডের এক বছর অতিবাহিত হওয়ায় স্মৃতিচারণ, দোয়া ও মাগফিরাত কামনায় ‘স্মরণে শহীদ সাজিদ আব্দুল্লাহ’...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মতিনুর রহমান

ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য মতিনুর রহমান

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়-এর নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান। মঙ্গলবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে ইসলামী বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮০-এর ধারা ১০(১) অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, তিনি যোগদানের তারিখ থেকে চার বছর মেয়াদে দায়িত্ব পালন করবেন। উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি ও অন্যান্য সুবিধা ভোগ করবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করবেন।

আরও পড়ুনঃ জবিতে বরগুনা জেলা ছাত্রকল্যাণ পরিষদের নতুন কমিটির সভাপতি রাকিব, সম্পাদক নিহাল

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এর আগে অধ্যাপক ড. এ.কে.এম মতিনুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব পালন করেছেন। শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে তিনি একজন পরিচিত ও অভিজ্ঞ শিক্ষক হিসেবে সমাদৃত।