

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সামাজিক, পরিবেশবাদী ও সাংস্কৃতিক সংগঠন ‘অভয়ারণ্য’র ২০২৬ কার্যবর্ষের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে সাদিয়া সাবরিনা, অপারেশনস ডিরেক্টর হিসেবে সজল রায়, কালচারাল ডিরেক্টর হিসেবে ফারহানা ইয়াসমিন এবং এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিসেবে হিতুয়ারা খাতুনকে মনোনীত করা হয়েছে।
রোববার (১৭ মে) সংগঠনটির উপদেষ্টা অধ্যাপক ড. জুলফিকার হোসাইন, সদ্য সাবেক সভাপতি নাইমুল ফারাবী ও সাধারণ সম্পাদক তুষার মালাকারের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন— অ্যাসোসিয়েট ডিরেক্টর এজাজ আহমেদ ও ইমরান হোসেন সৈকত, অর্গানাইজেশনাল লিড মুনতাসির রহমান পাভেল, অর্গানাইজেশনাল কো-অর্ডিনেটর হাম্মাদ তালুকদার, অ্যাডমিনিস্ট্রেটিভ লিড রিয়াদ হোসাইন জয়, অ্যাডমিনিস্ট্রেটিভ কো-অর্ডিনেটর আলিফ নূর, ফাইন্যান্স লিড তরিকুল ইসলাম আসিফ এবং ফাইন্যান্স অ্যাসোসিয়েট মিরাজ ইসলাম।
এছাড়া পার্টনারশিপ অ্যান্ড পিআর লিড কারিমা তাসনিম, স্পন্সরশিপ কো-অর্ডিনেটর আশরাফুল হক, কমিউনিকেশন অ্যান্ড প্রমোশনাল লিড ফজলে রাব্বি, মিডিয়া কো-অর্ডিনেটর মনিরুজ্জামান তুহিন, ফটোগ্রাফি কো-অর্ডিনেটর মাইমুনা রহমান ও সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর মাইশা সামিহাও কমিটিতে দায়িত্ব পেয়েছেন।
আরও রয়েছেন আর্ট অ্যান্ড ক্রাফট লিড মামুন ইসলাম, ক্রিয়েটিভ ডিজাইন কো-অর্ডিনেটর মিতা নূর, কালচারাল প্রোগ্রাম লিড সিদরাতুল মুনতাহা দিশা, ইভেন্ট ম্যানেজমেন্ট কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ আল ইকবাল, ডেকোরেশন লিড তিতলি রয় তুলি, এক্সিবিশন কো-অর্ডিনেটর সানজিদা অর্নি, সাসটেইনেবিলিটি লিড মেহরুন ঝিনুক, এনভায়রনমেন্টাল ক্যাম্পেইন কো-অর্ডিনেটর সানজিদা আখি এবং রিসার্চ অ্যান্ড অ্যাওয়ারনেস কো-অর্ডিনেটর জোনাইদুল হাবীব মানিক।
আরও পড়ুনঃ নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণের অভিযোগ, প্রশ্ন করায় সাংবাদিককে হুমকি
নবনিযুক্ত এনভায়রনমেন্টাল ডিরেক্টর হিতুয়ারা খাতুন বলেন, “পরিবেশ, শান্তি এবং সংস্কৃতিতে আমরা অভয়ারণ্য। আমাদের ওপর আস্থা রাখার জন্য সংগঠনটির প্রতি কৃতজ্ঞতা। আগামীতেও অভয়ারণ্যের সঙ্গে থেকে ভালো কিছু কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো।”
কালচারাল ডিরেক্টর ফারহানা ইয়াসমিন বলেন, “অভয়ারণ্য পরিবেশ ও সংস্কৃতি নিয়ে কাজ করে। পরিবেশ রক্ষার পাশাপাশি বাঙালি সংস্কৃতি সংরক্ষণে সংগঠনটি সবসময় নতুন ও নান্দনিক কিছু করার চেষ্টা করে। নতুন কার্যনির্বাহী পরিষদও এই লক্ষ্যকে সামনে রেখে সবার অংশগ্রহণে কাজ করবে।”
অপারেশনস ডিরেক্টর সজল রায় বলেন, “আমাদের সংগঠন পরিবেশ সংরক্ষণ ও সাংস্কৃতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। অগ্রজদের দিকনির্দেশনা অনুসরণ করে বৃক্ষরোপণ কার্যক্রম আরও বিস্তৃত করা হবে। পাশাপাশি প্রাণী ও পাখি উদ্ধার ও সংরক্ষণ কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হবে। অপারেশনস ডিরেক্টর হিসেবে আমার লক্ষ্য থাকবে কার্যক্রমগুলো আরও সুসংগঠিত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা।”
এক্সিকিউটিভ ডিরেক্টর সাদিয়া সাবরিনা বলেন, “অভয়ারণ্য পরিবেশ ও সংস্কৃতি নিয়ে কাজ করে। নতুন কমিটির দায়িত্বের অংশ হিসেবে আমরা পরিবেশ ও বাঙালি সংস্কৃতিকে কেন্দ্র করে নতুন নতুন কার্যক্রম পরিচালনা করবো এবং সংগঠনটিকে আরও এগিয়ে নেওয়ার চেষ্টা করবো।”