― Advertisement ―

spot_img

ইবিতে মাইকেল মধুসূদন দত্তের স্মরণে দুই দিনব্যাপী সেমিনার অনুষ্ঠিত

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগ ও বাংলা একাডেমির যৌথ উদ্যোগে বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি, নাট্যকার, সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসইবিতে বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি অনুষ্ঠিত

ইবিতে বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি অনুষ্ঠিত

তাওহিদ ইসলাম, ইবি প্রতিনিধিঃ ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বৃক্ষরোপণ ও ক্লিন ক্যাম্পাস কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ‘ক্লিন কুষ্টিয়া ও গ্রিন কুষ্টিয়া’র উপদেষ্টা জাকির হোসেন সরকারসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

কর্মসূচির শুরুতে ইবি ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থীদের মাঝে আমগাছের চারা বিতরণের মাধ্যমে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে প্রশাসন ভবন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়। এরপর ক্যাম্পাসের ঝাল চত্বর এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার মাধ্যমে ‘ক্লিন ক্যাম্পাস’ কর্মসূচি পালন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “আজকের এই উদ্যোগ কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়। একটি পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তুলতে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা যদি সবাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলি এবং পরিচ্ছন্নতা বজায় রাখি, তাহলে ক্যাম্পাস স্বয়ংক্রিয়ভাবেই আরও সুন্দর হয়ে উঠবে।”

আরও পড়ুনঃ ইবিতে বাংলা বিভাগের পাণ্ডুলিপি সংগ্রহ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

তিনি আরও বলেন, “বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী যদি ক্যাম্পাস পরিচ্ছন্ন রাখার উদ্যোগকে নিজেদের দায়িত্ব হিসেবে গ্রহণ করে, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয়কে প্রকৃত অর্থেই একটি পরিচ্ছন্ন, সবুজ ও নান্দনিক ক্যাম্পাস হিসেবে গড়ে তোলা সম্ভব। এ ক্ষেত্রে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছি।”

‘ক্লিন কুষ্টিয়া ও গ্রিন কুষ্টিয়া’র উপদেষ্টা জাকির হোসেন সরকার বলেন, “এই কর্মসূচিতে আমরা সার্বিক সহযোগিতা করব। আমরা সবাই চাই ক্যাম্পাসটি পরিচ্ছন্ন, সবুজ ও সুন্দর হোক। ইসলামী বিশ্ববিদ্যালয় আমাদের সবার। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা যদি সচেতন হন, তাহলে ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম পরিচ্ছন্ন ও নান্দনিক ক্যাম্পাসে পরিণত হবে।”

ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিচ্ছন্ন রাখার প্রত্যয় ব্যক্ত করে কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।