― Advertisement ―

spot_img

র‍্যাব পরিচয়ে জবির ছাত্রী মেস থেকে শিক্ষার্থীকে তুলে নেওয়ার চেষ্টা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ রাজধানীর কলতাবাজার এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ছাত্রীদের একটি মেসে র‍্যাবের পরিচয়ে অভিযান চালিয়ে নাট্যকলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসশিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়তে সচেতনতামূলক লিফলেট বিতরণে জবি ছাত্রদল

শিক্ষার্থীবান্ধব ও নিরাপদ ক্যাম্পাস গড়তে সচেতনতামূলক লিফলেট বিতরণে জবি ছাত্রদল

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে (জবি) শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ ও শিক্ষার্থী সংযোগ কর্মসূচি পালন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।

মঙ্গলবার (১২ জুলাই) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দ্বিতীয় যুগ্ম আহ্বায়ক মো. মোস্তাফিজুর রহমান রুমী।

“আমাদের ক্যাম্পাস, আমরাই গড়বো”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা রক্ষা, সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গঠনে উদ্বুদ্ধ করা হয়। এ সময় শিক্ষার্থীদের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

কর্মসূচিতে বক্তব্যে মো. মোস্তাফিজুর রহমান রুমী বলেন, “দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ পেয়েছি। বিপ্লব-পরবর্তী সময় থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদল একটি শিক্ষার্থীবান্ধব, নিরাপদ ও পরিবেশবান্ধব ক্যাম্পাস গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।”

আরও পড়ুনঃ ৪৭তম বিসিএসে প্রশাসন ক্যাডারে শামীম খান, জানালেন সাফল্যের গল্প

তিনি আরও বলেন, “একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও শিক্ষার্থীবান্ধব ক্যাম্পাস গড়ে তোলা আমাদের সবার দায়িত্ব। সচেতনতা, পারস্পরিক সহযোগিতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমেই আমরা একটি আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে পারি। আসুন, আমরা সবাই মিলে একটি পরিবেশবান্ধব, নিরাপদ ও মানবিক ক্যাম্পাস গঠনে একসঙ্গে কাজ করি।”

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “সবুজ ক্যাম্পাস, নিরাপদ ক্যাম্পাস, শিক্ষার্থীর অধিকার—আমাদের অঙ্গীকার” স্লোগান দেন।

আয়োজকদের দাবি, কর্মসূচিতে দুই শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থী অংশ নেন।