

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইংরেজি বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব ইকবাল আখতারকে আহ্বায়ক এবং অতিরিক্ত পুলিশ সুপার জ্যোতির্ময় সাহা অপুকে সদস্যসচিব করা হয়েছে।
রোববার (১৬ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. তানিয়া তাহমিনা এবং গঠন কমিটির সদস্য অধ্যাপক নাসির উদ্দিন আহমেদ নতুন কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব ছাড়াও ১১ জনকে যুগ্ম আহ্বায়ক, একজনকে কোষাধ্যক্ষ এবং ৩১ জনকে সদস্য করা হয়েছে।
যুগ্ম আহ্বায়করা হলেন—ইশরাত জাহান কেয়া, মোহাম্মদ আব্দুস সাদেক, কামরুল ইসলাম খান, মোহাম্মদ সফিকুল আলম খান, মো. আশিকুল ইসলাম, সাইফুল ইসলাম রাজু, মো. আল-আমীন, আবির সিদ্দিকী শুভ্র, ফারহানা আফরোজ জেমী, মোহাম্মদ ইলিয়াছ এবং কাজী এমাদ উদ্দিন (জেবেল)। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. আল আমিন।
আরও পড়ুনঃ সরকারি ব্রজলাল কলেজে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন
কমিটির সদস্যরা হলেন—মো. শামসুজ্জামান সুরুজ, মো. রাশেদ খান মিলন, মো. আব্দুল কাদির, মো. ফিরোজ আলম রিফাত, কামরুল হক, প্রফেসর আরফান আলী খান, মো. হান্নান ঢালী, শুভাশীস সাহা, শরীফুল ইসলাম সোহাগ, সালাউদ্দিন সাদী, মোহাম্মদ শাহাদত হোসেন, ফাহমিদা ইয়াসমিন, জাহিদুল ইসলাম সজীব, শহিদুল ইসলাম, মো. মহসিন, মো. বানেছুর রহমান, নুসরাত জাহান লাবনী, বীথি মজুমদার, মাহমুদুল হাসান, ফজলুর রহমান, জাহিদ হাসান নিলয়, মোর্শেদুল ইসলাম রিন্টু, মো. আব্দুল্লাহেল বাকী, মো. রবিউল আলম (দপ্তর), এপিএম সোহেল, নাহিদ হাসান সৈকত, অভি চৌধুরী পার্থ, মীর হানজালা আল মাসুদ, আব্দুল্যাহ আল ইমরান, রুনা আক্তার ও রায়হান হোসেন অপু।
নতুন কমিটি গঠনের মাধ্যমে ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।