― Advertisement ―

spot_img

সরকারি ব্রজলাল কলেজে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে খুলনার সরকারি ব্রজলাল কলেজে...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসসরকারি ব্রজলাল কলেজে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন

সরকারি ব্রজলাল কলেজে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন

আব্দুল্লাহ আল জুবায়ের, বিএল কলেজ প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে খুলনার সরকারি ব্রজলাল কলেজে তালবীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কলেজ প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।

কলেজ প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম ও উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আবদুর রাজ্জাক।

এ সময় আরও উপস্থিত ছিলেন রসায়ন বিভাগের প্রফেসর এস. এম. আসাফুদ্দৌলা, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল মান্নান এবং বাংলা বিভাগের সহকারী অধ্যাপক শেখ জহিরুল ইসলাম।

উদ্বোধনকালে অধ্যক্ষ প্রফেসর সাইফুল ইসলাম বলেন, “একটি বীজ বপন মানে শুধু একটি গাছের সূচনা নয়; এটি আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ ভবিষ্যতের ভিত্তি তৈরি করা।”

উপাধ্যক্ষ প্রফেসর এফ. এম. আবদুর রাজ্জাক বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞান অর্জন করলেই হবে না, পরিবেশ রক্ষার দায়িত্ববোধও তাদের মধ্যে তৈরি করতে হবে। তালবীজ বপনের মতো উদ্যোগ সেই দায়িত্ববোধকে আরও শক্তিশালী করবে।”

আরও পড়ুনঃ জবির ৪ আগস্টের সংঘর্ষের ঘটনায় আলোচনা, সার্বজনীন কোড অব কন্ডাক্ট প্রণয়নের সিদ্ধান্ত

বক্তারা বলেন, সরকারি ব্রজলাল কলেজের মতো ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়মিত পরিবেশবান্ধব কর্মসূচি আয়োজন করা হলে শিক্ষার্থীদের মধ্যে প্রকৃতি ও পরিবেশের প্রতি সচেতনতা ও ভালোবাসা তৈরি হবে। পাশাপাশি এর ইতিবাচক প্রভাব সমাজেও ছড়িয়ে পড়বে।

সংশ্লিষ্টরা বলেন, “আজকের বপন করা বীজই আগামী দিনের ছায়া—সবুজ ক্যাম্পাস গড়তে এমন উদ্যোগ অব্যাহত রাখতে হবে।”

কলেজ প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষক-শিক্ষার্থী ও পরিবেশসচেতন মহল। তাঁদের মতে, তালবীজ বপনের এ কর্মসূচি শুধু একটি আনুষ্ঠানিকতা নয়; বরং পরিবেশ সংরক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানের সামাজিক দায়বদ্ধতার একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত।