― Advertisement ―

spot_img
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ‘১৫ আগস্টের আলোচনা সভার’ ব্যানার

জবির ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের ‘১৫ আগস্টের আলোচনা সভার’ ব্যানার

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চতুর্থ ফটকে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে নিষিদ্ধ বাংলাদেশ ছাত্রলীগের আয়োজিত একটি আলোচনা সভার প্রচারণামূলক ব্যানার প্রদর্শন করা হয়েছে।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ফটকে ব্যানারটি দেখা যায়। এতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার প্রচারণা করা হয়েছে। ভার্চুয়ালি আয়োজিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করা হয়েছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রিফাত আব্দুল্লাহ বলেন, ১৫ আগস্টের আলোচনা সভার প্রচারণার অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ফটকে ব্যানারটি প্রদর্শন করা হয়েছে।

তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে বাংলাদেশ ছাত্রলীগের অন্যতম ‘সুপার ইউনিট’ দাবি করে বলেন, ‘দুঃসময়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইউনিটের ভূমিকা আরও শক্তিশালী হয়ে ওঠে।’

আরও

আরও পড়ুনঃ ইবির নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমান

তিনি আরও বলেন, ‘খুব শিগগিরই আমরা ক্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীদের অধিকার এবং ছাত্রলীগ করার কারণে যেসব শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম ব্যাহত হয়েছে, তাদের জন্য বড় পরিসরে কার্যক্রম পরিচালনা করব।’

শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশ আবার আঁধারমুক্ত হয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

উল্লেখ্য, বাংলাদেশ ছাত্রলীগ বর্তমানে নিষিদ্ধ সংগঠন হিসেবে রয়েছে।