

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক ও কর্মকর্তাদের শিক্ষাছুটি মঞ্জুরের জন্য গঠিত স্ট্যান্ডিং কমিটির ৫৬তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রইছ উদ্দীনের সভাপতিত্বে সভায় শিক্ষক ও কর্মকর্তাদের শিক্ষাছুটি সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সামঞ্জস্য রেখে শিক্ষক ও কর্মকর্তাদের উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ সৃষ্টি এবং শিক্ষাছুটি সংক্রান্ত বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনার ওপর গুরুত্বারোপ করা হয়।
আরও পড়ুনঃ জবি মেডিকেল সেন্টারে আধুনিক ল্যাবের উদ্বোধন, মিলবে অ্যাম্বুলেন্স সুবিধাও
সভায় শিক্ষাছুটি মঞ্জুরের ক্ষেত্রে প্রযোজ্য বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ, সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব বিবেচনা এবং বিশ্ববিদ্যালয়ের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় কমিটির সদস্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক সাবিনা শরমীন, কলা অনুষদের ডিন অধ্যাপক আরজুমন্দ আরা বানু, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক মোহাঃ আলী নূর, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ সৈয়দ আলম, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক শাওলী মাহবুব, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মুহম্মদ আসাদুজ্জামান সাদী, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক মো. আবদুল আলীম, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক বজলুর রশীদ খান এবং রেজিস্ট্রার অধ্যাপক মো. শেখ গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।