― Advertisement ―

spot_img

আশুলিয়ার চারিগ্রামে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিশেষ সংবাদদাতাঃ সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসআশুলিয়ার চারিগ্রামে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আশুলিয়ার চারিগ্রামে ২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বিশেষ সংবাদদাতাঃ সাভারের আশুলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা জেলা কার্যালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জেরিন সুলতানা এ তথ্য জানান।

অধিদপ্তর সূত্রে জানা যায়, সোমবার আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের চারিগ্রাম এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা ‘ক’ সার্কেলের একটি দল। অভিযানে চারিগ্রামের নিজ বাসা থেকে **মো. মেহেদি হাসান রুপা (৩৬)**কে ২০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় মো. আলম ওরফে গামা (৩৫) নামের আরও একজনকে গ্রেপ্তার করা হয়। আলম পাবনার বেড়া থানার এলাকার বাসিন্দা এবং বর্তমানে আশুলিয়ার বটতলা এলাকায় বসবাস করেন। গ্রেপ্তার মেহেদি হাসান রুপা চারিগ্রামের বাসিন্দা চুন্নু মিয়ার ছেলে বলে জানা গেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, অভিযানের সময় রুপার ভাই রবিউল বাড়িতে থাকলেও অভিযান টের পেয়ে পালিয়ে যান। অধিদপ্তরের দাবি, রুপা ও রবিউল এর আগেও মাদকসংক্রান্ত মামলায় কারাভোগ করেছেন।

এলাকাবাসীর অভিযোগ, চারিগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে রুপা ও রবিউলের নাম আলোচিত হয়ে আসছে। স্থানীয়দের ভাষ্য, রাজনৈতিক প্রভাবশালীদের ছত্রছায়ায় এলাকায় মাদকের বিস্তার ঘটেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট রাজনৈতিক নেতাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ চাকরিতে মৌখিক পরীক্ষার নম্বর বাড়ানোর প্রতিবাদে ইবিতে বিক্ষোভ

স্থানীয়রা আরও জানান, গত ৪ জুলাই চারিগ্রাম মিতালী সংঘের উদ্যোগে এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়েছিল। এরপরও এলাকায় মাদকের বিস্তার নিয়ে উদ্বেগ রয়েছে বলে দাবি তাদের।

অভিযান শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জেরিন সুলতানা বাদী হয়ে গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আশুলিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।