― Advertisement ―

spot_img

গ্রীন পলিসি মুভমেন্টের নবগঠিত কমিটি ঘোষণা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ শিক্ষা, গবেষণা, নীতি-চিন্তা, সামাজিক সেবা, শান্তি ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে গ্রীন পলিসি মুভমেন্টের নবগঠিত...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসগ্রীন পলিসি মুভমেন্টের নবগঠিত কমিটি ঘোষণা

গ্রীন পলিসি মুভমেন্টের নবগঠিত কমিটি ঘোষণা

আলি উল আজিম নিলয়, জবি প্রতিনিধিঃ শিক্ষা, গবেষণা, নীতি-চিন্তা, সামাজিক সেবা, শান্তি ও টেকসই উন্নয়ন নিয়ে কাজ করার লক্ষ্য নিয়ে গ্রীন পলিসি মুভমেন্টের নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনটি জানিয়েছে, জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতার সমন্বয়ে জনকল্যাণ ও সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার পাশাপাশি নীতি-সংলাপ ও চিন্তাচর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে তারা।

নবগঠিত কমিটিতে আহ্বায়ক হয়েছেন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল মো. আলমগীর কবীর, এসপিপি। সদস্য সচিব ও প্রধান মুখপাত্রের দায়িত্ব পেয়েছেন মো. মহিউদ্দিন (বন্ধু)।

গ্রীন পলিসি মুভমেন্টের ঘোষিত লক্ষ্য—‘স্বর্গভূমি বাংলাদেশ, শান্তিময় বিশ্ব’। এই লক্ষ্যকে সামনে রেখে শিক্ষা, গবেষণা, সেবা, নীতি প্রণয়ন, শান্তি ও টেকসই উন্নয়নের মাধ্যমে মানবিক, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রীনভয়েস একটি সামাজিক ও সার্বজনীন চিন্তাচর্চার প্ল্যাটফর্ম হিসেবে জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জনকল্যাণ, সামাজিক উন্নয়ন এবং বিভিন্ন নীতিগত বিষয়ে চিন্তা, সংলাপ ও গবেষণাভিত্তিক উদ্যোগকে উৎসাহিত করবে।

গ্রীন পলিসি মুভমেন্টের উপদেষ্টা পরিষদে দেশের অবসরপ্রাপ্ত সামরিক ও প্রশাসনিক কর্মকর্তা, শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবী, পেশাজীবী এবং বিভিন্ন ক্ষেত্রে অভিজ্ঞ ব্যক্তিদের যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি তরুণ-যুবক, সমাজসেবক, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদেরও সংগঠনটির কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছে তারা।

সংগঠনটির মতে, অভিজ্ঞ ব্যক্তিদের জ্ঞান ও প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতার সঙ্গে তরুণ প্রজন্মের উদ্যম, সৃজনশীলতা ও স্বেচ্ছাসেবী শক্তির সমন্বয় হলে সামাজিক উন্নয়ন ও জনকল্যাণমূলক উদ্যোগ আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব।

জাতি, ধর্ম, বর্ণ, গোত্র ও রাজনৈতিক পরিচয়ের ভিন্নতার ঊর্ধ্বে উঠে শান্তি, মানবিকতা, সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়নের অভিন্ন লক্ষ্যকে সামনে রেখে মানুষকে একত্রিত করার কথা জানিয়েছে গ্রীন পলিসি মুভমেন্ট।

সংগঠনটির ঘোষিত বার্তা, ‘জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, দল যার যার—গ্রীন পলিসি মুভমেন্ট সবার, শান্তির, কল্যাণের।’

আরও পড়ুনঃ বরিশাল বিশ্ববিদ্যালয়ে ঋতস্বরের নবীন বরণ

বাংলাদেশে মানবিক ও শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি বৈশ্বিক শান্তি ও টেকসই উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ও জানিয়েছে সংগঠনটি। এ জন্য দেশ-বিদেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা ও অংশগ্রহণকে গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে।

সংগঠনটির আরেকটি আহ্বান—‘জ্ঞান ও সেবার মাধ্যমে—বাংলাদেশকে গড়ি স্বর্গভূমি, বিশ্বকে গড়ি শান্তিময়।’ তাদের স্লোগান, ‘ভালো ভাববো, ভালো করবো, ভালোবাসা ছড়াবো।’

গ্রীন পলিসি মুভমেন্টের কার্যক্রমে আগ্রহী ব্যক্তি, পেশাজীবী, গবেষক, তরুণ-যুবক, স্বেচ্ছাসেবী ও শুভানুধ্যায়ীদের জন্য অনলাইন নিবন্ধনের ব্যবস্থা করা হয়েছে।

সংগঠনটির সদস্য সচিব ও প্রধান মুখপাত্র মো. মহিউদ্দিন (বন্ধু) তাঁর ফেসবুক প্রোফাইলে আগ্রহীদের জন্য একটি Google Form-এর লিংক প্রকাশ করেছেন। আগ্রহীদের ফর্মটি পূরণ করে সংগঠনটির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

গ্রীন পলিসি মুভমেন্টের প্রত্যাশা, বিভিন্ন প্রজন্ম, পেশা ও অভিজ্ঞতার মানুষের অংশগ্রহণের মাধ্যমে জ্ঞানচর্চা, গবেষণা ও নীতি-সংলাপের একটি কার্যকর পরিবেশ তৈরি হবে। এর মাধ্যমে বাংলাদেশ ও বৈশ্বিক পরিসরে শান্তি, মানবিকতা, সামাজিক কল্যাণ ও টেকসই উন্নয়নে অবদান রাখার সুযোগ তৈরি হবে বলে মনে করছে সংগঠনটি।