spot_img

― Advertisement ―

spot_img

নির্বাচনে নৌকা না থাকায় জাবি শিক্ষিকার ক্ষোভ, ভোট না দেওয়ার আহ্বান

মোঃ আবু বকর সিদ্দিক, জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরিন সুলতানা নির্বাচনে নৌকা প্রতীক না থাকা এবং প্রবাসী ব্যালটে কারচুপির...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজাবির শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারের জন্য দুটি প্রকাশনীর দুই শতাধিক বই উপহার

জাবির শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারের জন্য দুটি প্রকাশনীর দুই শতাধিক বই উপহার

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সামাজিক সংগঠন ইচ্ছা’র উদ্যোগে টিএসসিতে পরিচালিত শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারকে অবসর এবং প্রতীক প্রকাশনী ২৬৫টি বই উপহার দিয়েছেন। 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ও শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা অধ্যাপক এ কে এম শাহনাওয়াজের সহযোগিতায় গ্রন্থাগার এই বই সমূহ উপহার পেয়েছে। আজ দুপুরে টিএসসির কমনরুমে অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বইগুলো শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুজ্জামান শুভর নিকটে হস্তান্তর করেন। এসময় আরো উপস্থিত ছিলেন সামাজিক সংগঠন ইচ্ছা’র প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আপেল মাহমুদ এবং সভাপতি আল- আমিন ইমন সহ অন্যান্যরা।

আরও পড়ুনঃ রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা

অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ বলেন, ” বর্তমানে অবসর সময়ে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই ব্যস্ত থাকে। ঠিক সেই সময়ে শিক্ষার্থীরা বই পড়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, তাদের সাথে থাকতে পেরে আনন্দ অনুভব করছি। আশা করছি এই বই একাডেমিকের বাইরেও শিক্ষার্থীদের জ্ঞান অর্জনে সহযোগিতা করবে।”

শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা পরিচালক নুরুজ্জামান শুভ বলেন,” একসাথে দুই শতাধিক বই উপহার পেয়ে আমরা খুবই আনন্দিত। আমাদের গ্রন্থাগারের প্রধান উপদেষ্টা অধ্যাপক এ কে এম শাহনাওয়াজ স্যার, অবসর এবং প্রতীক প্রকাশনীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমাদের পাঠকেরা আরো অধিক বই পড়ার সুযোগ পাবেন।”

২০২২ সালে মাত্র ৫২টি বই নিয়ে শহিদ আজাদ-রুমী গ্রন্থাগারের যাত্রা শুরু হয়েছিল। বর্তমানে এ গ্রন্থাগারের বইয়ের সংখ্যা ৬৩৫টি। বেশিরভাগ বই জাবির শিক্ষক, শিক্ষার্থী এবং জাবির বাইরের শুভাকাঙ্ক্ষীরা উপহার দিয়েছেন। এই গ্রন্থাগার এখন জাবির বই পড়ুয়া  শিক্ষার্থীদের এক আস্থার জায়গা। তারা বিনামূল্যে বই সংগ্রহ করে হলে কিংবা বাসায় নিয়ে গিয়ে পড়তে পারেন। গ্রন্থাগারের ক্যাটালগে দেখা যায়, এ পর্যন্ত পাঠকেরা গ্রন্থাগার থেকে ৬৫৫টি বই সংগ্রহ করে পড়েছেন।এই গ্রন্থাগারে সভ্যতা, ইতিহাস,উপন্যাস, কাব্যগ্রন্থ, প্রবন্ধ, অনুবাদ গ্রন্থ, জীবনী সহ নানা ধরনের বই রয়েছে।