― Advertisement ―

spot_img

উচ্চশিক্ষার সংকট: দক্ষ গ্র্যাজুয়েট তৈরির পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিক্ষক প্রশিক্ষণ

সামরিক জগতে একটি বহুল প্রচলিত প্রবাদ রয়েছে—‘কঠিন প্রশিক্ষণ, সহজ যুদ্ধ’। অর্থাৎ প্রশিক্ষণ যত কঠোর ও বাস্তবসম্মত হবে, যুদ্ধক্ষেত্রে সাফল্যের সম্ভাবনা তত বাড়বে। একজন সৈনিকের...
প্রচ্ছদসারা বাংলাসাভার আশুলিয়ায় চুরি ডাকাতি বৃদ্ধি

সাভার আশুলিয়ায় চুরি ডাকাতি বৃদ্ধি

নজরুল ইসলাম, সাভার প্রতিনিধিঃ

সাভার আশুলিয়ায় চুরি ডাকাতি বৃদ্ধি পেয়েছে। আজ ১২ মে ২০২৪ রোজ রবিবার দিবাগত রাত্রে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের চারিগ্রামের আতাউর রহমান কনট্রাকটরের বাড়িতে দুধর্ষ ডাকাতি সংঘঠিত হয়।

নগদ টাকা, দুইটি স্বর্ণের চেইন সহ লক্ষাধিক টাকার মালামাল নিয়েছে বলে জানান জনাব আতাউর রহমান। আজ রাত দুইটার সময় বারান্দার লোহার গ্রীলের রড ভেঙ্গে চার সদস্যের ডাকাতদল ভিতরে প্রবেশ করে আতাউর কন্ট্রাকটারের শতবর্ষ বয়সের অসুস্থ্য মা, দুই মেয়ে, বড় ভাই, ভাতিজা সহ তাকে শারিরিক ভাবে আহত করে, পিন্তল উচিয়ে ভয়ভীতি দেখায় এবং মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায়।

ডাকাতিকালের একপর্যায়ে তিন ডাকাতকে একরুমে আটক করলেও রুমের জানালার রড দ্রুত ভেঙ্গে তারা বেরিয়ে পড়ে। ডাকাতদল পার্শ্ববর্তি হাজী শহিদুল্লাহর বাড়িতেও গ্রীল কেটে প্রবেশের চেষ্টা করে কিন্ত ঘরের দরজা বন্ধ থাকায় সেখানে বেশিক্ষন অবস্থান করে নাই। ডাকাতদল যাতায়াতের জন্য এম্বোলেন্স ব্যবহার করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

আরও পড়ুনঃ রাজশাহীতে গণতন্ত্র মঞ্চের বিভাগীয় প্রতিনিধি সভা

আশুলিয়া থানায় মামলা করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ পুলিশ ফাড়ি ইনচার্জ  শেখ আবজানুল হকের নেতৃত্বে পুলিশি টিম ঘটনাস্থল পরিদর্শন করেন। এস আই আফজাল উপস্থিত জনতা ও প্রতিবেদককে আশ্বস্ত করে বলেন, পুলিশ আসামীদের ধরতে সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাবেন এবং নিরিবিলি, নয়ারহাট সহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোষ্ট ও টহল পুলিশের পাহাড়া জোরদার করবেন।
পাথালিয়া ইউপি সদস্য শফিউল আলম সোহাগ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ভোক্তভোগীর বাড়ি দেখতে এসে উদ্বেগ প্রকাশ করেছেন।

বিগত ৮ ই মে চারিগ্রাম চৌরাস্তা সংলগ্ন জনাব আজগর হোসেনের মুদি দোকানের শাটার ভেঙ্গে পঁচিশ হাজার নগদ অর্থ সহ মূল্যবান মালামাল নিয়ে যায়। সিসিটিভি ফোটেজে চোর তিনজন ছিল বলে ধারণা করা হয়।
এমনকি ৩ মে রাত্রে চারিগ্রাম ঈদগাঁ সংলগ্ন প্রবাসী কবীর-শাহিদার দোতলার ঘরের ভেন্টিলেটার দিয়ে চোর প্রবেশ করে নগদ এক লক্ষ ষাট হাজার টাকা সহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
সার্বীক এই পরিস্থিতিতে উদ্বিগ্ন এলাকার সাধারণ মানুষ।

চারিগ্রাম মিতালী সংঘের সভাপতি শেখ নজরুল ইসলাম এলাকায় পুলিশ টহল বাড়ানোর জোর দাবী জানান এবং গ্রামের ভিতরে সমাজ-ভিত্তিক সিকিউরিটি নিয়োগের অনুরোধ করেন।