spot_img

― Advertisement ―

spot_img

রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার

নির্বাচনী ইশতেহারে জামাতের অঙ্গীকার পূর্ণাঙ্গ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠন। প্রকাশিত দলীয় ইশতেহারে রাষ্ট্র পরিচালনার মৌলিক কাঠামো থেকে শুরু করে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা,...
প্রচ্ছদশিক্ষা ও শিক্ষাঙ্গনক্যাম্পাসজবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

জবিতে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি

ওমর ফারুক জিলন, জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি হয়।

আজ ৫ জুন (বুধবার) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের উদ্যোগে উপাচার্য অধ্যাপক সাদেকা হালিম এর নেতৃত্বে একটি র‍্যালি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে।

র‍্যালিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী, বিজ্ঞান অনুষদের ডিন, প্রক্টর, ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ আরো অনেকে অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে উপাচার্য মহোদয়সহ অন্যান্যরা বিজ্ঞান ভবন চত্বরে কয়েকটি গাছের চারা রোপণ করেন।