
ঢাকা-১৯ আসনের ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী দিলশানা পারুল ভোটারদের সুবিধার জন্য একটি আধুনিক ওয়েব প্ল্যাটফর্ম চালু করেছেন।
এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভোটাররা শুধু নিজের নাম ও জন্ম তারিখ দিয়ে ভোটার স্লিপ, ভোট কেন্দ্র, কেন্দ্রের ঠিকানাসহ প্রয়োজনীয় সকল তথ্য জানতে পারবেন।
ওয়েবসাইটটির ঠিকানা হলোঃ https://voteforparuldhaka19.pages.dev
প্রার্থীর পক্ষ থেকে জানানো হয়, এই উদ্যোগের মাধ্যমে ভোটারদের হয়রানি কমবে, সময় বাঁচবে এবং ভোট দেওয়া হবে আরও সহজ। ভোটাররা ঘরে বসেই তাদের ভোট সংক্রান্ত সকল তথ্য জানতে পারবেন।
আরও পড়ুনঃ রাষ্ট্র সংস্কার ও শাসনব্যবস্থা পুনর্গঠনের বার্তা দিয়ে জামাতের ইশতেহার
দিলশানা পারুলের এই ডিজিটাল উদ্যোগ আধুনিক, জনবান্ধব ও দায়িত্বশীল নেতৃত্বের প্রতিফলন বলে মনে করা হচ্ছে। তার প্রচারণা দল ভোটারদের সচেতন হয়ে ভোট দিতে এবং নিজেদের অধিকার রক্ষা করতে উৎসাহিত করছে।
প্রসঙ্গত, দিলশানা পারুল ঢাকা-১৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনসিপি) সহ ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী।



