spot_img

― Advertisement ―

spot_img

আচরণবিধি ভঙ্গের অভিযোগে বিএনপি প্রার্থীর বিরুদ্ধে

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন, কর্মীদের হুমকি-ধমকি ও প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ এনে ১১ দলীয় জোটের প্রার্থী...
প্রচ্ছদজাতীয়ব্রাহ্মনবাড়িয়া থেকে স্বেচ্ছাসেবকলীগের নেতা রুপম আটক

ব্রাহ্মনবাড়িয়া থেকে স্বেচ্ছাসেবকলীগের নেতা রুপম আটক

মোঃ মাসুদ রানা মনি, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার কাওতলি এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশারের নেতৃত্বে একদল পুলিশ লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাশেম আহমেদ রুপম (৪২)কে আটক করেছেন। 

মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে একাধীক মামলায় অভিযুক্ত লক্ষ্মীপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক হাশেম আহমেদ রুপমকে আটক করা হয়। তিনি গত ৫ আগষ্টের পর থেকে আত্মগোপনে ছিলেন।

আরও পড়ুনঃ দেবহাটায় ঘূর্ণিঝড় ডানা মোকাবিলায় প্রস্তুতি সভা 

রামগঞ্জ থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, একাধীক মামলায় তিনি বেশ কিছুদিন থেকে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে রামগঞ্জ থানা পুলিশের একটি বিশেষ টিম ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার কাওতলি এলাকা থেকে তাকে আটক করে।