― Advertisement ―

spot_img

রসায়ন ফ্রি মডেল টেস্ট- ১ ( SSC Chemistry MCQ)

রসায়ন মডেল টেস্ট - Chemistry MCQ (বহুনির্বাচনি) পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতি যাচাই করে নিন। এসএসসি পরীক্ষায় রসায়নে A+ পাওয়ার দৌরে এগিয়ে যান।এসএসসি পরীক্ষায় ভালো...
প্রচ্ছদজাতীয়লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত: প্রধানমন্ত্রী তারেক রহমান

লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত: প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র লাইলাতুল কদর মহিমা ও বরকতময় রাত বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, পবিত্র রমজান মাসের এই রাতেই মহান আল্লাহ পবিত্র কুরআন অবতীর্ণ করেছেন এবং এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ ঘোষণা করেছেন। এই রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রোববার (১৫ মার্চ) দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।

বাণীতে প্রধানমন্ত্রী বলেন, এ রাতে ইবাদত, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য লাভের সুযোগ সৃষ্টি হয়। তিনি উল্লেখ করেন, পবিত্র রমজান সংযম, আত্মশুদ্ধি, সহনশীলতা ও মানবিক গুণাবলির জাগরণের মাস। লাইলাতুল কদরের শিক্ষা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে শান্তি, ন্যায় ও কল্যাণ প্রতিষ্ঠায় মানুষকে অনুপ্রাণিত করে।

আরও পড়ুনঃ পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন যেন লাইলাতুল কদরের অসীম রহমত ও বরকত সবার ওপর বর্ষিত হয় এবং দেশ ও জাতিকে অগ্রগতি, শান্তি, সম্প্রীতি ও কল্যাণের পথে পরিচালিত করেন।

বাণীর শেষে তিনি কামনা করেন, পবিত্র লাইলাতুল কদরের মহিমা সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক।